Justice Symbol in Supreme Court: আইন আর 'অন্ধ' নয়, চোখ থেকে কাপড় খুলে দেওয়া হল 'লেডি জাস্টিসে'র
Justice Symbol in Supreme Court: পরণে সাদা শাড়ী, চোখে কালো কাপড়। হাতে দুদিকে সমান উচ্চতায় থাকা পাল্লা। ভারতের আইনি ব্যবস্থার এই প্রতীক একেবারে 'আইকনিক'। এবার সেই মূর্তিতে এল পরিবর্তন। বদলে গেল সুপ্রিম কোর্টের 'লেডি জাস্টিস'। খুলে দেওয়া হল চোখের কাপড়। বুধবার সেই মূর্তি উন্মোচন করা হয়েছে।
আসলে সুপ্রিম কোর্টের পুরো এমব্লেমটাই বদলে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে যে, আইন আর অন্ধ নয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice of India DY Chandrachud) এই পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে যে নতুন মূর্তি উন্মোচন হল, তা জায়গা পেয়েছেন জাজেস লাইব্রেরির অন্দরে (Justice Symbol in Supreme Court) ।

আগের মূর্তির (Justice Symbol in Supreme Court) হাতে ছিল তরবারি। শাস্তিক প্রতীক হিসেবে ওই তরবারি হাতে রাখা হয়েছিল। এবার সেটা সরিয়ে ফেলা হয়েছে। নতুন মূর্তির হাতে রয়েছে ভারতের সংবিধান। বার্তা দেওয়া হয়েছে, ভারতে বিচার ব্যবস্থা চলে সংবিধান অনুসারে, যে সংবিধানে সবাইকে সমান চোখে দেখা হয়।
Justice Symbol in Supreme Court: কিন্তু কেন এই পরিবর্তন?
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন, ঔপ্যনিবেশিক যুগ থেকে বেরিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে। প্রধান বিচারপতির মতে, এই মূর্তি বোঝাচ্ছে, 'আইন অন্ধ নয়, আইন সবাইকে সমান চোখে দেখে।' আর তার হাতে থাকা সংবিধান বোঝায়, বিচার ব্যবস্থা সংবিধান অনুযায়ী বিচার করতে বদ্ধপরিকর। আর পাল্লাটা বোঝাচ্ছে, আইনের চোখে সবাই সমান।
শুধুমাত্র শীর্ষ আদালত নয়, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রেই ঔপ্যনিবেশিক চিহ্ন মুছে দেওয়ার কথা ভেবেছে। ব্রিটিশ আমলে যা কিছু তৈরি হয়েছিল, সেই কলোনিয়াল এরা বারবার মনে করিয়ে দেয় সেই সময়ের কথা। তাই অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে। বিচার ব্যবস্থাতেও ক্রমে ক্রমে যে পরিবর্তন এসেছে, তা প্রতিফলিত হয়েছে এই মূর্তি পরিবর্তনে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নতুন পতাকা প্রকাশ্যে আনেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনকি নতুন চিহ্নও সামনে আনা হয়।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications