ঋণের বকেয়া টাকা ফেরত চাওয়ায় দৃষ্টিহীন অ্যাথলিটকে বেদম মারধর
বারেলি, ২৯ জুন : ঋণের বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে বাবা-ছেলের হাতে বেদম মার খেলেন ফিলবিট জেলার আন্তর্জাতিক স্তরের দৃষ্টিহীন অ্যাথলিট। তাঁর দাদা এই বাবা-ছেলের জুটিকে টাকা ধার দিয়েছিলেন। সেই টাকাই উদ্ধার করতে এদিন তাদের বাড়ি যান ওই দৃষ্টিহীন অ্যাথলিট।
হীতেশ সচদেব, যিনি দৃষ্টিহীন বিভাগে আন্তর্জাতিক অ্যাথলিট প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন। ফিলবিটের পুরনপুর কোতোয়ালির গণেশগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় চক এলাকায় রজত খাণ্ডেলওয়ালের বাড়িতে তিনি যান। এই খাণ্ডেলওয়াল তাঁর দাদার কাছ থেকে ১১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই বকেয়া টাকাটা উদ্ধার করার জন্যই চক এলাকায় যান হীতেশ।

খাণ্ডেলওয়াগের বাড়িতে পৌঁছে হীতেশ টাকা ফেরত চাইতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন রজ খাণ্ডেলওয়াল ও তাঁর বাবা। হীতেশকে ঘরে মধ্যে আটকে রেখে দেন। এরপরই তাঁকে নিগ্রহ শুরু করে বাবা-ছেলে।
হীতেশের চিৎকার শুনতে পান স্থানীয় লোকজন। এরপরই কোনও মতে খুঁজে হীতেশকে উদ্ধার করে তারা।
পরে পুরানপুর কোতওয়ালিতে অভিযোগ দায়ের করে হীতেশের পরিবার। অভিযোগ হীতেশ ও তাঁর পরিবার অভিযোগ করেছেন, অতীতে খাণ্ডেলওয়ালরা হীতেশের দাদাকে ঋণের টাকা হিসাবে বেশ কয়েকটি চেক দিয়েছিলেন, কিন্তু সবকটিই বাউন্স করে। কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকাই ছিল না।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুই তরফেই সমন দেওয়া হয়েছে, যাতে নিজেদের নিজেদের বক্তব্য তারা থানায় গিয়ে জানাতে পারে। দুই তরফে জিজ্ঞাসাবাদ করার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications