মুসলিমদের ওপরে বিজেপির নিশানা অব্যাহত, হরিয়ানা-মহারাষ্ট্র নিয়ে রাহুল গান্ধীর তাৎপর্যপূর্ণ পোস্ট
হরিয়ানার চরখি-দাদরি এবং মহারাষ্ট্রের ধুলের ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, যাঁরা ঘৃণাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠছে, তাঁরা ক্রমাগত দেশ জুড়ে ভয়ের রাজত্ব কায়েম করছে।
তিনি আরও বলেছেন, ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা উপাদানগুলো প্রকাশ্যে হিংসা ছড়াচ্ছে এবং আইনের শাসনকে চ্যালেঞ্জ করছে।

রাহুল গান্ধী বলেছেন, এই দুষ্কৃতীরা বিজেপি সরকারের থেকে সমর্থন পাওয়া এই সাহস তৈরি হয়েছে। যে কারণে সংখ্যালঘুদের ওপরে বিশেষ করে মুসলিমদের ওপরে হামলা অব্যাহত। অন্যদিকে সরকারি মেশিনারি নীরব দর্শক হয়ে তা দেখছে। তিনি বলেছেন, এই ধরনের নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
রাহুল গান্ধী বলেছেন, ভারতের সাম্প্রদায়িক ঐক্য এবং দেশের জনগণের অধিকারের ওপরে যে কোনও আক্রমণ সংবিধানের ওপরে আক্রমণ, যা কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেছেন, বিজেপি যতই চেষ্টা করুক না কেন, আমরা যে কোনও মূল্যে দেশকে আক্যবদ্ধ করার ঐতিহাসিক যুদ্ধে জয়ী হব।
প্রসঙ্গত, বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে হরিয়ানার চরখি-দাদরিতে পিটিয়ে হত্যা করা হয় গত ২৭ অগাস্ট। এই ঘটনায় গোরক্ষা দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দুই নাবালক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেছেন, সরকার গরুর সুরক্ষার জন্য কঠোর আইন করেছে। এর জন্য কোনও আপস নেই। গ্রামের মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, গণপিটুনির ঘটনা দুর্ভাগ্যজনক।












Click it and Unblock the Notifications