ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে সংসদে সুখটান! তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ অনুরাগের
ভারতে ই-সিগারেট কয়েক বছর আগেই নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেই ই-সিগারেটে সংসদে সুখটান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদ। এমনই দাবি বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের।
তবে কোন সাংসদ ই-সিগারেটের মাধ্যমে লোকসভায় তৃণমূলের কোন সাংসদ ধূমপান করেছেন তা প্রকাশ্যে আনেননি অনুরাগ। তিনি অজ্ঞাতপরিচয় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ই-সিগারেট সেবনের অভিযোগ এনেছেন।

এই ঘটনায় স্পিকার ওম বিড়লা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশ্নোত্তর চলাকালীন, অনুরাগ ঠাকুর প্রশ্ন তোলেন যে ই-সিগারেট কি সংসদে অনুমোদিত? স্পিকার ওম বিড়লা যখন নেতিবাচক জবাব দেন। তখন বিজেপি সাংসদ পুনরায় বলেন যে একজন তৃণমূল সদস্য "গত বেশ কয়েকদিন ধরে সংসদে অনবরত ই-সিগারেট সেবন করছেন"।
পরে বহু বিজেপি সদস্য ওই বিরোধী সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ চান। উত্তেজনা বাড়লে ওম বিড়লা কক্ষের মর্যাদা রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।












Click it and Unblock the Notifications