উপ নির্বাচনেও বিজেপি ঝড়! ছয় রাজ্যের সাতটি আসনের বেশিরভাগেই জয় গেরুয়া শিবিরের
উপ নির্বাচনেও বিজেপি ঝড়! ছয় রাজ্যের সাতটি আসনের বেশিরভাগেই জয় গেরুয়া শিবিরের
ছয় রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে জয়ের আধিপত্য অখুণ্ণ রাখল বিজেপি। সাতটি আসনের মধ্যে বিজেপি চার রাজ্যে চারটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধীরা তিনটি রাজ্যের তিনটি আসনে হয় জয়ী হয়েছেন।

উত্তর প্রদেশ
উত্তর প্রদেশের গোলা গোকরানাথ আশনে বিজেপি প্রার্থী আমন গিরি ৩৪২৯৮ ভোটে সমাজবাদী প্রার্থী বিনয় তিওয়ারিকে ৩৪২৯৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। এই আসনে শুরু থেকেই বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন। এই আসনে বিজেপির জয় উল্লেখযোগ্য কারণ, আসনটি রয়েছে লখিমপুর খেরি এলাকায়।
|
বিহার
উপনির্বাচনে শুধুমাত্র বিহারে দুটি আসন ছিল। গোপালগঞ্জ এবং মোকামা। গোপালগঞ্জ আসনে বিজেপির কুসুম দেবী ১৭৯৪ ভোটে নিকটবর্তী আরজেডি প্রার্থী মোহনপ্রসাদ গুপ্তাকে হারিয়ে দিয়েছেন। অ্যদিকে মোকামা আসনে আরজেডির নীলম দেবী বিজেপির সোনম দেবীকে ১৬৭৪১ ভোটে পরাজিত করেছেন। গণনা শুরু দিকে অবশ্য দুটি আসনে আরজেডি এগিয়ে ছিল।

ওড়িশা
ওড়িশার ধামনগর আসনের উপনির্বাচনে বিজেপির সুর্যবংশী সূরজ বিজু জনতা দলের অবন্তী দাসকে ৬২১৪ ভোটে পরাজিত করেছেন।
|
তেলেঙ্গানা
তেলেঙ্গানার মুনুগোডে আসনে টিআরএস-এর প্রার্থী কুসুকুন্তলা প্রভাকর রেড্ডি বিজেপির কোমাতি রেডি রাজগোপাল রেড্ডির থেকে ১০৩০৯ ভোটে পরাজিত করেছেন।
|
হরিয়ানা
হরিয়ানার একটি মাত্র আসন আদমপুরে উপনির্বাচন হয়। এই আসনে বিজেপির ভাব্য বিষ্ণই ভারতের জাতীয় কংগ্রেসের জয়প্রকাশকে ১৫৭৪০ ভোটে হারিয়ে দিয়েছেন।

মহারাষ্ট্র
মুম্বইয়ের আন্ধেরি ইস্ট আসনে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর রুতুজা রমেশ লাটকে নির্দল প্রার্থী রাজেশ ত্রিপাঠীকে ৬৪৯৪৯ ভোটে পরাজিত করেছেন।












Click it and Unblock the Notifications