বিজেপির অভিনব পরিকল্পনা! বড়দিনে বেরোবে অটল বিকাশ যাত্রা
২৫ ডিসেম্বর শুধু বড়দিন নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনও। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৫ ডিসেম্বর শুধু বড়দিন নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনও। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বের করা হবে আটল বিকাশ যাত্রা। এইযাত্রার মাধ্যমে অটলবিহারী বাজপেয়ীর চিন্তাভাবনাকে তুলে ধরা হবে।

সূত্রের খবর, বিজেপি পরিকল্পনা অনুযায়ী, যে শহরে অটল বিকাশ যাত্রা বেরোবে, সেটি সেই শহরের সব জায়গায় যাবে। অটলবিহারী বাজপেয়ীর চিন্তাভাবনা সম্পর্কে সকলকে সচেতন করা এবং উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বার্তাও প্রদান করা হবে এই যাত্রার মাধ্যমে। প্রত্যেক বুথ থেকে ১০ জন করে কর্মী এই যাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে।
হরিয়ানার শাহাবাদেও বেরোরে অটল বিকাশ যাত্রা। হরিয়ানার মন্ত্রী কৃষ্ণ বেদি জানিয়েছেন, শাহাবাদে প্রত্যেকটি বুথ এলাকায় যাবে এই যাত্রা। প্রত্যেক বুথ এলাকা থেকে ১০জন করে কর্মী অংশগ্রহণ করবেন। মন্ত্রীর কথায় বাজপেয়ী দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য কাজ করেছিলেন। নিজের পুরো জীব দেশের উন্নয়নে নিয়োজিত করেছিলেন। বিজেপি তারই নীতি মালা নিয়ে এগিয়ে যাচ্ছে।
এর আগে সেপ্টেম্বরে ছত্তিশগড়ে অটল বিকাশ যাত্রা করেছিলেন দলের সভাপতি অমিত শাহ। সেখানকার সরকারের ভাল কাজ তুলে ধরাই ছিল উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications