আগামী ২৫ বছর হিমাচলে ক্ষমতায় থাকবে বিজেপি! নির্বাচনের মুখে কংগ্রেসে ভাঙন ধরিয়ে বার্তা জয়রাম ঠাকুরের
পাঁচ দিন পরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। পুরো দমে চলেছে নির্বাচনী প্রচার। সেই পরিস্থিতিতে বড় ধাক্কা বিরোধী কংগ্রেসে। একসঙ্গে বেশ কয়েকজন নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলত্যাগীদের তালিকায় রয়েছেন প্রদেশ কংগ
পাঁচ দিন পরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। পুরো দমে চলেছে নির্বাচনী প্রচার। সেই পরিস্থিতিতে বড় ধাক্কা বিরোধী কংগ্রেসে। একসঙ্গে বেশ কয়েকজন নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলত্যাগীদের তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ধরমপাল ঠাকুর খন্ড। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দাবি করেছেন, আগামী ২৫ বছর রাজ্যে ক্ষমতায় থাকবে বিজেপি।

কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন
কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ধরমপাল ঠাকুর খন্ড, প্রাক্তন সম্পাদক আকাশ সাইনি, প্রাক্তন কাউন্সিলর রাজন ঠাকুর, প্রাক্তন জেলা সহ সভাপতি অমিত মেহতা, মেহর সিং কানোয়ার, যুব কংগ্রেস নেতা রাহুল নেগি, যোগিন্দর ঠাকুর, নরেশ ভার্মা, যোগেন্দ্র সিং, ট্যাক্সি ইউনিয়নের সদস্য রাকেশ চৌহান, ধর্মেন্দ্র কুমার, বীরেন্দ্র শর্মা, রাহুল রাওয়াত, নানু শর্মা, অরুণ কুমার, শিবম কুমার, গোপাল ঠাকুর।

ঐতিহাসিক জয়ে একসঙ্গে কাজ
দলবদল অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দলের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন,. বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের জন্য কাজ করতে হবে। প্রসঙ্গত ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি হিমাচল প্রদেশে ৬৮ টি আসনের মধ্যে ৪৪ টি আসনে জয়লাক্ষ করে। কংগ্রেস পেয়েছিল ২১ টি আসন।

পরবর্তী ২৫ বছর রাজ্যে বিজেপির শাসন
রাজ্যে দলের ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেছেন, রাজ্যে আগামী ২৫ বছর বিজেপিই শাসন করবে। কংগ্রেসের প্রতিশ্রুতি দেওয়া নিয়ে কটাক্ষ করে বলেছেন, যারা নিজেদের গ্যারান্টি দিতে পারে না, তারা প্রতিশ্রুতি পালনের দাবি করছে। মুখ্যমন্ত্রী কংগ্রেসকে ডুবন্ত জাহাজ বলেও মন্তব্য করেছেন। গুজরাতে বিজেপির ২০ বছরের ওপরে শাসনের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, রাজ্যবাসী কি হিমাচলে সেটা করতে পারে না। ১২ নভেম্বরের প্রতিটি ভোট আগামী ২৫ বছরের জন্য রাজ্যের উন্নয়নের যাত্রাকে নির্দিষ্ট করবে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপিই প্রথা ভাঙবে
হিমাচল প্রদেশের নির্বাচনী ইতিহাসে দেখা গিয়েছে, ১৯৮৫ সাল থেকে প্রতি পাঁচবছর অন্ততর বিজেপি কিংবা কংগ্রেস পালা করে ক্ষমতায় থেকেছে। সেক্ষেত্রে এবার কংগ্রেসের পালা। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যবাসী এবার সেই ঐতিহ্য থেকে বিরত থাকবে। উন্নয়নের জন্য রাজ্যবাসী এবার বিজেপিকেই জয়ী করবেন বলে দাবি করেছেন তিনি। কুলুর বাঞ্জার এবং সিমলার চৌপলে নির্বাচনী সভায় তিনি বলেছেন, কংগ্রেস নেতারা বলছেন এবার তাদের পালা। এব্যাপারে তিনি উত্তরাখণ্ড এবং অন্য রাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?









Click it and Unblock the Notifications