বিরোধীরা মুসলিমদের ভুল বোঝাচ্ছে! সংশয় দূর করতে এবার ময়দানে নামছে বিজেপির সংখ্যালঘু নেতারা

আগামী বছর ২০২০-র শুরুতেই জাতীয় স্তরের এক সম্মেলন করে দেশের মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি। সূত্রের খবর, দেশে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলতে থাকা বিক্ষোভ বিরোধিতা রুখতে এই পদক্ষেপ নেবে বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীরা সিএএ নিয়ে দেশের মুসলিমদের ভুল বোঝাচ্ছে। সেই বিষয়টাকে ঠিক করতেই এই সম্মেলন করবে বিজেপি।

দলের মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নাকভি

দলের মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নাকভি

সূত্রের খবর, বিজেপি নেতা তথা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ঘায়রুল হাসান রিজভি ছাড়াও বিজেপির আবদুল রশিদ আনসারি সহ বেশ কয়েকজন মুসলিম নেতারা। আমাগী মাসে হতে চলা সিএএ সচেতনতা সম্মেলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে।

ভয় দূর করতে প্রচার চালাবে বিজেপি

ভয় দূর করতে প্রচার চালাবে বিজেপি

তারা জানাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলি যেই অপপ্রচার চালাচ্ছে তা রুখতে হবে। পাশাপাশি দেশের মুসলিম সমাজের মনে বিরোধীরা জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়েও ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতেই এই সম্মেলন করা হবে। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে দেশব্যপী প্রচারও চালাবে বিজেপি। সেখানও আইনিটি মানুষদের বোঝানো হবে বলে জানা গিয়েছে।

বিরোধীদের অপপ্রচার রুখতে ময়দানে নামবে বিজেপি

বিরোধীদের অপপ্রচার রুখতে ময়দানে নামবে বিজেপি

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যহত রয়েছে। এরই মধ্যে বিরোধী রাজনৈতিকদলগুলি নিজেদের বিরোধকে দূরে সরিয়ে এই আইনের বিরুদ্ধে একসঙ্গে পথে নেমেছে। কেরল ও পশ্চিমবঙ্গে যেমন বামদলগুলি কংগ্রেসের সঙ্গে এই আইনের প্রতিবাদে একসঙ্গে মিছিল করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও একের পর এক মিছিল করছেন এই আইনের প্রতিবাদে। এদিকে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনেক জায়গাতেই হিংসায় পরিণত হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটকের কয়েকটি জায়গায় হিংসার ঘটনায় মারা গিয়েছে ২৫ জন বিক্ষোভকারী। এই আবহেই বিজেপি এবার এই আইনকে বোঝাতে ও মানুষের কাছে তুলে ধরতে মরিয়া হয়ে ময়দানে নামতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+