UGC-NET row: 'তিন বার পাশ করতে পারেননি বলে...' NEET ইস্যুতে পাল্টা কংগ্রেসকে তোপ বিজেপির
নিট পরীক্ষায় দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পুরো পরীক্ষায় বাতিল করে দেয়। সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে। এই নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তীব্র আক্রমণ করেছে বিজেপিকে।
রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির গৈরিকীকরণ করে ছেড়েছে বিজেপি। আর সেটা হতে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা রাহুল গান্ধীকে এই নিয়ে নিশানা করেছে বিজেপি। তারা অভিযোগ করেছেন রাহুল গান্ধী তিনবার নিট পরীক্ষায় পাস করতে পারেননি বলে গুজরাত এবং মধ্য প্রদেশের যুবাদের নীচু করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য রাহুল গান্ধী এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন বিজেপি শাসিত দুই রাজ্যে গুজরাত এবং মধ্য প্রদেশ থেকেই নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। এই দুটি বিজেপি শাসিত রাজ্যই নিট দুর্নীতির উৎসস্থল। তারপরেই পাল্টা রাহুল গান্ধীকে এই নিয়ে নিশানা করেছেন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনেওয়ালা।
গত ৫ মে সর্বভারতীয় মেডিকেন এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। তাতে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তখন থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। কিন্তু এনটিএ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তারপরে গত ৫ জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায় এক সঙ্গে ৬৭ জন টপার হয়েছিলেন। তারপরেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
যদিও বারবার এনটিএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছিল কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রথমে কাউন্সিলিং বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এনটিএর সেই আর্জি খারিজ করে দেয় এবং তীব্র ভর্ৎসনা করে। বিশ্বাস যোগ্যতা হারিয়েছে নিট পরীক্ষা এমনই তীব্র ভাষায় শীর্ষ আদালত ভর্ৎসনা করে এনটিএকে। তারপরেই পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এবং সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। এদিকে এই ঘটনার পরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।
৩২ লক্ষ টাকায় নাকি প্রশ্ন পত্র বিক্রি হয়ছে নিট পরীক্ষার। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে এনটিএ। কেন্দ্রও কোনও ভাবে এঁদের রেয়াত করবে না বলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। রাজস্থানেও প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটেছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে মোদী সরকার অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications