বিজেপি ধরেই নিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অসম্ভব! ত্রিপুরা রাজনীতির আবর্তে টিপ্রামোথা
ত্রিপুরার নির্বাচনের ফলাফল প্রকাশ হতে এখনও বাকি। একইসঙ্গে তিন রাজ্যের ভোটের ফল প্রকাশ হবে। কিন্তু আগে থেকেই বিজেপি চাইছে টিপ্রামোথাকে কাছে পেতে।
একক দক্ষতায় এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনে লড়েছে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার টিপ্রামোথা। তিনি সাফ জানিয়ে দিলেন, ভোটের ফল প্রকাশের আগে কারও সঙ্গে কোনও বৈঠক হবে না। টিপ্রামোথাকে কাছে পেতে যেমন বাম-কংগ্রেস জোট আগ্রহী, তেমনই বিজেপি চাইছে টিপ্রামোথাকে নিজেদের জোটে।

বিজেপি ধরেই নিয়েছে এবার একক সংখ্যাগরিষ্ঠতা অসম্ভব!
ত্রিপুরার নির্বাচনের ফলাফল প্রকাশ হতে এখনও বাকি। একইসঙ্গে তিন রাজ্যের ভোটের ফল প্রকাশ হবে। কিন্তু আগে থেকেই বিজেপি চাইছে টিপ্রামোথাকে কাছে পেতে। তবে কি বিজেপি ধরেই নিয়েছে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব নয়। আর টিপ্রামোথা যে উপজাতি এলাকায় ভালো ফল করছে, সে ব্যাপারেও কি নিশ্চিত বিজেপি।

টিপ্রামোথা প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ, জল্পনা
ত্রিপুরা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, ফের টিপ্রামোথা প্রধান প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ। যদিও এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা নিজেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগে ফল প্রকাশ হোক, তারপর তিনি ভাববেন।

ত্রিপুরার পার্বত্য এলাকায় টিপ্রামোথা প্রধানকে ঘিরেই আবর্ত রাজ্য রাজনীতি
উপজাতি এলাকায় এবার যে ট্রিপামোথা ভালো ফল করবে, তা বোঝাই গিয়েছিল। প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার প্রচারে যেভাবে মনুষের ঢল নেমেছিল, তারপর বিজেপি যেভাবে তাঁকে আক্রমণ শানাচ্ছিল, তাতে স্পষ্ট ত্রিপুরার পার্বত্য এলাকায় টিপ্রামোথা প্রধানকে ঘিরেই আবর্ত হয়েছে রাজ্য রাজনীতি।

ত্রিপুরা ভোটপর্ব মেটার পর বিজেপি উঠে পড়ে লেগেছে খেলা ঘোরাতে
টিপ্রামোথাকে নিয়ে কংগ্রেস ও সিপিএম তথা বামেরা ছিল চুপ। রাজনৈতিক মহল মনে করে, ভিতরে ভিতরে তাদের মধ্যে সমজোতা হয়েছিল। তার ফলেই কেউ কাউকে সে অর্থে আক্রমণ করেনি। এখন ত্রিপুরা ভোটপর্ব মেটার পর বিজেপি উঠে পড়ে লেগেছে খেলা ঘোরাতে। টিপ্রামোথা এবার ভালো ফল করতে পারে, তা ভেবেই আগে থেকে সেটিং করে রাখতে চাইছেন অমিত শাহ।

জনজাতির বঞ্চনার কথা তুলে ধরেই বাজিমাত করতে চেয়েছেন
টিপ্রামোথা প্রধান কোনও সমালোচনাকেই এবার গায়ে মাখেননি। তিনি জনজাতির বঞ্চনার কথা তুলে ধরেই বাজিমাত করতে চেয়েছেন। অন্তত প্রচার দেখ মনে হয়েছে তিনি অনেকটাই সফল। টিপ্রাল্যান্ড ইস্যুতেই তিনি বাজিমাত করতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি বা বাম-কংগ্রেসেরও চিন্তার কারণ হয়ে উঠতে পারেন প্রদ্যোৎ
প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা আগেই চূড়ান্ত করে দিয়েছেন টিপ্রাল্যান্ড নিয়ে লিখিত প্রতিশ্রুতি না পেলে তিনি জোটে যাবেন না। সেই ইস্যুতেই তিনি এককভাবে লড়াই করেছেন। এখন জনজাতি ভোটকে নিজের দিকে এনে কতটা প্রভাব বাড়িয়ে নিতে পারেন, তা-ই দেখার। টিপ্রামোথা যদি বেশিসংখ্যক আসন পায়, তবে বিজেপি বা বাম-কংগ্রেসেরও চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

এবার ত্রিপুরায় টিপ্রামোথার প্রভাব, বিজেপি প্রমাদ গুণছে
ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। এই ২০টি আসনে মধ্যে ২০১৮ সালে ১০টিতে জয়ী হয়েছিল বিজেপি, ৮টিতে তার সহযোগী আইপিএফটি। অর্থাৎ ১৮টিই গিয়েছিল বিজেপি জোটের ঝুলিতে। মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল সিপিএম। এবার এখানে টিপ্রামোথার প্রভাব। অধিকাংশ আইপিএফটি নেতা-বিধায়কও যোগ দিয়েছেন টিপ্রামোথায়। ফলে বিজেপি প্রমাদ গুণছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications