রাহুলের ভাষাতেই মোদীকে আক্রমণ! ভাইরাল বিজেপি নেত্রী খুসবু সুন্দরের টুইট
মোদী-পদবী নিয়ে করা মানহানির মামলায় রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ হয়ে গিয়ছে। ২০১৯-এর সেই মামলায় বৃহস্পতিবার সুরত আদালত সাজা ঘোষণা করে আর শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের কথা জানানো হয়। আৎ সেদিন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া খুসবু সুন্দরের একটি পুরনো টুইট ভাইরাল হয়েছে।

পুরনো টুইটে কী ছিল
টুইটি ছিল ২০১৮ সালের। সেই সময় খুসবু সুন্দর ছিলেন কংগ্রেসে। টুইটে তিনি বলেছিলেন. এখানে মোদী, সেখানে মোদী, সব জায়গাতেই মোদী। কিন্তু এটা কী? সব মোদীর নামের আগে দুর্নীতিগ্রস্ত শব্দ লেগে রয়েছে। তাহলে কি মোদী মানেই দুর্নীতি প্রশ্ন করেছিলেন খুসবু। এখানে মোদী মানেই দুর্নীতি। নীরব, ললিত, নমো, সবারই অর্থ দুর্নীতি।

এবার কী করবে বিজেপি
কংগ্রেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুসবু সুন্দরের টুইটটি শেয়ার করা হয়েছে। পাশাপাশি প্রশ্ন করা হয়েছে দুরতারে মন্ত্রী পূর্ণিশ মোদী কি এবার খুসবু সুন্দরের বিরুদ্ধে মামলা করবেন। খুসবু সুন্দর এখন বিজেপি নেত্রী এবং তিনি জাতীয় মহিলা কমিশনের সদস্যও বটে।

রাহুলের সাজা ঘোষণার পরেই লোকসভার সদস্যপদও বাতিল
২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় কর্নাটকের এক জনসভায় মোদী পদবী নিয়ে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। দুর্নীতি নিয়ে তিনি আক্রমণ করতে গিয়ে নীরব মোদী, ললিত মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর নাম করে বলেছিলেন, খুঁজলে দুর্নীতির সঙ্গে যুক্ত আরও অনেক মোদীর খোঁজ পাওয়া যাবে। এরপরেই মামলা করেন, সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। পটনায় মামলা করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল মোদী। সুরাতের এই মামলার রায়ের পরে বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। বিচারক রাহুল গান্ধীকে ২ বছরের কারাগণ্ডের সাজা দেন। তবে সঙ্গে সঙ্গেই আইনজীবী আবেদন সাজা আপাতত স্থগিত করে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দেন বিচারক। তারপরে শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের কথা জানানো হয়।
|
উচ্চতর আদালতে যাবে কংগ্রেস
শুক্রবারেই দেশ জুড়ে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধীকে নিয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। প্রায় সব বিরোধী দল রাহুল গান্ধী তথা কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বলেছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা।

কোনও মন্তব্য করতে চাননি খুসবু
বর্তমানে বিজেপি নেত্রী তাঁর করা পুরনো টুইট নিয়ে কোনও মন্তব্য না করলেও, সদস্যপদ খারিজ নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, তাঁর কথাই সত্যি হল। কেননা তিনি কয়েকদিন আগে বলেছিলেন, দুর্ভাগ্যবশত তিনি একজন সাংসদ। রাহুল গান্ধীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নেতিবাচক কিছু নয়, ইতিবাচক চিন্তা করুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications