কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে ফের বিলম্ব, সম্ভাব্য দিন জানালেন বোম্মাই

কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর কেটে গিয়েছে দু-সপ্তাহ। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি। নির্বাচনের আগেই যেখানে প্রার্থী তালিতা প্রকাশ করে চমক দিয়েছে কংগ্রেস, সেখানে এক দফা প্রার্থী তালিকাও প্রকাশ করেনি বিজেপি। আপ ও জেডিওসও কর্নাটকে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা সর্বসম্মতভাবে প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে। সেই কারণে দফায় দফায় বৈঠক করে প্রার্থী খুঁজে নিতে চাইছে তারা। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, ১২ এপ্রিলের মধ্যে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা

তবে একইসঙ্গে সমস্ত আসনের প্রার্থী তালিকা যে বিজেপি প্রকাশ করছে না সেই ইঙ্গিতও দিয়েছেন কর্নাটক বিজেপির নয়া মুখ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বিজেপি কর্নাটক বিধানসভায় ১৭০-১৮০ আসনের প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করবে। বাকি তালিকা তারপরে প্রকাশ করা হবে।

সোমবার সন্ধ্যায় তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল। যেহেতু আরও আলোচনা দরকার, বিজেপি তা পিছিয়ে মঙ্গলবার বা বুধবার করেছে। বোম্মাই দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে এদিন বলেছেন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাব্য দিনের কথা। বিজেপি নেতা-কর্মীদের আশ্বস্ত করেছেন।

কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা কবে

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এদিন বলেন, ১০ মে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীদের প্রথম তালিকা ১১ বা ১২ এপ্রিল প্রকাশ করা হবে। তালিকা চূড়ান্ত করার পর যাতে কোনো বিভ্রান্তি না থাকে, তার জন্যই এই বিলম্ব। প্রথম তালিকা আগামীকাল বা পরশু প্রকাশ করা হবে।

তিনি বলেন, "কিছু প্রার্থীর জন্য আরও গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করতে হবে। আরও তথ্য সংগ্রহ করতে হবে এবং নতুন প্রার্থীদের নিয়ে আলোচনা করতে হবে। সেজন্যই বিজেপি সময় নিচ্ছে।" আগের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য বিএস ইয়েদুরাপ্পা বলেছিলেন, ২২৪ সদস্যের বিধানসভা নির্বাচনের জন্য প্রায় ১৭০ থেকে ১৮০ প্রার্থীর প্রথম তালিকা সোমবার সন্ধ্যার মধ্যে প্রকাশ করা হবে।

কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা কবে

পরে এদিনই বিকেলে ইয়েদুরাপ্পা জানান, "গতকাল সমস্ত নির্বাচনী এলাকা নিয়ে আলোচনা হয়েছিল। এদিন আবার আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৈঠকের জন্য ডেকেছিলেন। আমি তালিকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এরপর বিশ্লেষণ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।

কর্নাটক বিজেপির পক্ষ থেকে তালিকা প্রকাশ বিলম্ব হওয়ার কারণে অসন্তোষ প্রকাশও করা হয়েছে। সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতির ডাকা বৈঠকে উপস্থিত না থাকায় ইয়েদুরাপ্পা অসন্তুষ্ট বলে খবর রটে। যদিও তিনি তা অস্বীকার করেন এবং বলেন, "আমি যে পরামর্শ দিয়েছিলাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাতে সম্মত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+