বিজেপি শাসিত রাজ্যে অপহরণের চেষ্টা! অল্পের জন্য রক্ষা মহিলার, ভিডিও ভাইরাল
বিজেপি শাসিত হরিয়ানায় এক মহিলাকে অপহরণের চেষ্টা। যমুনানগরে এই অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে ওই মহিলা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পুরো এই ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে।
বিজেপি শাসিত হরিয়ানায় এক মহিলাকে অপহরণের চেষ্টা। যমুনানগরে এই অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে ওই মহিলা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পুরো এই ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে।

পুলিশের তদন্ত শুরু
সূত্রের খবর, ওই মহিলা চিৎকার শুরু করতেই অপহরণের সঙ্গে যুক্ত চার ব্যক্তি তাঁকে ছেড়ে পালিয়ে যায়। তবে এই অপরাঝের সত্যতা কতটা এবং পিছনে ঠিক কোন ঘটনা রয়েছে, তার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুপারের প্রতিক্রিয়া
যমুনানগরের ডিএসপি কমলদীপ সিং জানিয়েছেন, চার ব্যক্তি মহিলার গাড়িতে ঢুকে, তাঁকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। তিনি আরও জানিয়েছেন, যমুনানগরে জিম করার পরে তিনি যখন গাড়ির ভিতরে বসে ছিলেন, তখন তাঁকে অপহরণের চেষ্টা করা হয়। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অপহরণের উদ্দেশ্য?
ডিএসপি কমলদীপ সিং জানিয়েছেন, শনিবারের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযুক্তদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে।
|
ভিডিও ভাইরাল
ভিডিওতে দেখা গিয়েছে দুই ব্যক্তি একটি পার্ক করা গাড়ির কাছে হেঁটে যাচ্ছেন। গাড়িতে ঢুকে তাদেরকে দরজা বন্ধ করতেও দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই গাড়ির দরজা খুলে তাদেরকে নেমে পালিয়ে যেতে দেখা গিয়েছে।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications