Haryana polls 2024: হরিয়ানায় ৬৭ আসনে প্রার্থী তালিকা দিল বিজেপি, কার কার নাম আছে দেখুন

Haryana polls 2024: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মিটেছে কয়েকমাস হয়েছে। এর মধ্যেই ফের ভোটের দামামা। বিধানসভা নির্বাচন রয়েছে হরিয়ানায়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে দিন ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে তালিকা প্রকাশ করল বিজেপি।

প্রথম প্রার্থী তালিকায় ৬৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নাম রয়েছে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি রয়েছেন। তেমনই অনিল ভিজের নামও রয়েছে তালিকায় (Haryana polls 2024) ।'

Haryana polls 2024

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি হরিয়ানার লাডওয়া আসন থেকে লড়াই করবেন। অনিল ভিজ আম্বালা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টিকিট পেয়েছেন ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডা। যিনি মেহাম আসন থেকে লড়াই করবেন এবারের নির্বাচনে। এছাড়াও একাধিক মন্ত্রী এবং বিধায়ককেও প্রার্থী করা হয়েছে। শুধু তাই নয়, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে এদিন একাধিক নতুন মুখকে প্রার্থী করা হয়েছে।

প্রার্থী তালিকায় নাম রয়েছে আটজন মহিলারাও। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের শুরুতেই হরিয়ানায় বড় নাটক দেখা যায়। হঠাত করেই মনোহরলাল খট্টরকে সরিয়ে দেওয়া হয়। নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়ে ছিলেন।

কিন্তু তার উপরেই ভরসা রাখে মোদী-শাহ। পরে অবশ্য কার্নাল আসনে উপ নির্বাচন হয়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন নায়েব সিং। এবং বিপুল ভোটে জয়ী হন। তবে এবার হরিয়ানার লাডওয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নায়েব। যেটি কিনা বিজেপির শক্ত ঘাঁটি।

বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের পরেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। যা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তবে সাইনির উপরে ভরসা রেখেই হরিয়ানার নির্বাচন উতরাতে চায় বিজেপি। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+