Lok Sabha Election 2024: নির্ঘণ্ট প্রকাশের আগে দ্বিতীয় প্রার্থী তালিকা বিজেপির! বাংলার কেউ আছে?
Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। যদিও কমিশনের তরফে এখনও দিন ঘোষণা হয়নি। তার আগেই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির নির্বাচনী কমিটির উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। যে বৈঠকে অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতা ছিল।
দীর্ঘ আলোচনা শেষে দ্বিতীয় প্রার্থী তালিকায় কার কার নাম থাকবে সেই নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। আর এই তালিকায় একাধিক কেন্দ্রীয়মন্ত্রীর নাম রয়েছে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দেশের ১০টি রাজ্যের ৭২টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

যেখানে নাম রয়েছে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের। যিনি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হমীরপুর (Hamirpur) লোকসভা আসন থেকে লড়াই করবেন। এছাড়াও উত্তর মুম্বই থেকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং নাগপুর থেকে নিতিন গড়করির নাম রয়েছে তালিকায়। তাৎপর্যপূর্ণ ভাবে হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নামও রয়েছে তালিকায়, যিনি লড়বেন কর্নাল আসন থেকে।
পাশাপাশি পূর্বদিল্লি ত্যহেকে হর্ষ মালহোত্রা, ত্রিপুরা থেকে প্রীতি সিং বর্মা লড়াই করবেন। এমন একাধিক বিজেপি নেতা-নেত্রীর নাম রয়েছে তৃণমূলের দ্বিতীয় তালিকায়। যদিও দ্বিতীয় তালিকায় বাংলার কোনও আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যদিও বিজেপির দ্বিতীয় তালিকায় বাংলার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা ছিল।
বিশেষ করে জেতা আসনগুলিতএন প্রার্থীর নাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানাতে পারে বলে জোর জল্পনা ছিল। এমনকি দ্বিতীয় তালিকায় কার কার নাম থাকতে পারে তা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়। এরপরেও এদিন তা করা হয়নি।
Union Minister Anurag Thakur to contest from Himachal Pradesh's Hamirpur, former Karnataka CM Basavaraj Bommai to contest from Haveri, BJP MP Tejasvi Surya to contest from Bangalore South, Union Minister Nitin Gadkari to contest from Nagpur, Union Minister Piyush Goyal to contest… https://t.co/FMsQL4yX1M
— ANI (@ANI) March 13, 2024
সূত্রের খবর, বারাকপুর সহ বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে বিতর্ক রয়েছে। আর সেই কারণেই সম্ভবত এদিন নাম ঘোষণা করা সম্ভব হয়নি বলেই খবর। বলে রাখা প্রয়োজন, এর আগে দেশের ১৯৫ টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি।
কার্যত ভোটের দিন ঘোষণার অনেক আগেই সেই তালিকা প্রকাশ করে কার্যত চমক দেয় মোদী-শাহ। যেখানে বাংলার ২০ টি আসনে প্রার্থীর নাম ছিল। অন্যদিকে পালটা ব্রিগেডের ময়দান থেকে বাংলার ৪২ টি লোকসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করে চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications