মুক্তি পেতেই বিজেপির বিক্ষোভের মুখে 'দিলওয়ালে' ও 'বাজিরাও মস্তানি'

মুম্বই, ১৮ ডিসেম্বর : দুটি বড় বাজেটের সিনেমা মুক্তির দিনই হোঁচট খেল। পুণেতে আটকে দেওয়া হল সঞ্জয় লীলা বনশালীর সিনেমা 'বাজিরাও মস্তানি'। বিজেপির বিক্ষোভের মুখে প্রথম দিন সিনেমার তিনটি শো বাতিল করে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধদের বক্তব্য, যেভাবে সিনেমায় বাজিরাওকে দেখানো হয়েছে তা সঠিক নয়। ['দিলওয়ালে' নাকি 'বাজিরাও মস্তানি' কোনটা দেখবেন? বিচার করুন নিজেরাই]

অন্যদিকে, মধ্যপ্রদেশের জব্বলপুরে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা 'দিলওয়ালে'-র প্রদর্শন আটকে দেওয়া হয়েছে। এখানেও ছবিটি বন্ধ করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকেরা।

মুক্তি পেতেই বিজেপির বিক্ষোভের মুখে 'দিলওয়ালে' ও 'বাজিরাও'

এদিন পুণের প্রাইড থিয়েটারে তিনটি শো বাতিল করা হয়েছে। বিজেপির বিক্ষোভ চলছে বাইরে। কিছুতেই যাতে বাজিরাও মস্তানি সিনেমাটি না দেখানো হয়, সেজন্য এককাট্টা হয়েছেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব। অন্যদিকে দিলওয়ালে নিয়েও বিরোধ করছে বিজেপির যুব মোর্চার নেতারাই।

শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে নিয়ে বিরোধ হতে পারে এটা অনেকেই আঁচ করেছিলেন। বিশেষ করে শাহরুখের অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার পর বিজেপির তরফে বিরোধ আসতে পারে তা ধরে নেওয়া হয়েছিল। তবে এদিন দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত বাজিরাও নিয়েও বিক্ষুব্ধ বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+