Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'দিলওয়ালে' নাকি 'বাজিরাও মস্তানি' কোনটা দেখবেন? বিচার করুন নিজেরাই

বলিউড বাদশা শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা 'দিলওয়ালে' মুক্তি পেতে চলেছে আগামী ১৮ ডিসেম্বর। ওই একইদিনে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত 'বাজিরাও মস্তানি' সিনেমাটিও বক্স অফিসে মুক্তি পাবে। [মুক্তির আগেই 'দিলওয়ালে' টেক্কা দিল 'বাজিরাও মস্তানি'-কে]

বছর শেষের আগে আপাতত এই দুটি সিনেমা নিয়েই সরগরম বলিউড। দুটোই বড় বাজেটের সিনেমা আর দুটিই হিট হওয়ার সকল উপাদান মজুদ রয়েছে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তবে আপনি কোনটা দেখবেন? দুটোই দেখতে হলে কোন সিনেমাটি দেখতে আগে হলে যাবেন জানেন? জেনে নিন।

দিলওয়ালে

দিলওয়ালের পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত শেট্টি। অভিনয়ে রয়েছেন বলিউডের সেরা অনস্ক্রিন জোড়ি শাহরুখ-কাজল। এছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন, কবীর বেদি বিনোদ খান্না ও জনি লিভারের মতো অভিনেতারা।

এই সিনেমায় শাহরুখ ও বরুণ দুই ভাই, যাদের একটি গ্যারেজ রয়েছে। শাহরুখের বিপরীতে রয়েছেন কাজল ও বরুণের বিপরীতে কৃতী।

কেন দেখবেন দিলওয়ালে

আপনি শাহরুখের ভক্ত হলে কোনও কারণ বলে দেওয়া বৃথা। তবে এছাড়াও রয়েছে পাঁচ বছর পরে বড়পর্দায় ফেরা শাহরুখ-কাজল জুটির রোমান্স। এছাড়াও রয়েছে পরিচালক রোহিত শেট্টি ম্যাজিক। রোমান্স, অ্যাকশনের সঙ্গে কমেডির মিশ্রণে পুরো পয়সাউসুল সিনেমা বানানোর খ্যাতি রয়েছে রোহিতের। তাঁর সিনেমায় বিনোদনই শেষ কথা। ফলে সেদিকে ভরসা করলে বছর শেষের উৎসবের মরশুমে দিলওয়ালে দেখতেই হবে।

বাজিরাও মস্তানি

সঞ্জয় লীলা বনশালীর মতো খ্যাতিমান পরিচালকের তৈরি 'বাজিরাও মস্তানি'-তে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

কেন দেখবেন বাজিরাও

মারাঠা বীর বাজিরাওয়ের জীবনের উপরে তৈরি এই সিনেমায় প্রথম থেকে শেষ একটি রয়্যাল টাচ রয়েছে। এছাড়াও থাকছে দীপিকার বলিষ্ঠ অভিনয়। এবং অন ও অফস্ক্রিন জুটি দীপিকা-রণবীরের কেমিস্ট্রি।

এসব বাদ দিলেও বহুদিন হল আমরা ঐতিহাসিক গল্পের উপরে তৈরি সিনেমা দেখিনি। শেষ এমন সিনেমা ছিল 'যোধা আকবর'। সঞ্জয় লীলা বনশালীর সিনেমা শুধুই গল্প নয়, একটি গোটা সময়কে তুলে ধরে। ফলে অন্যরকম কিছু দেখতে চাইলে 'বাজিরাও মস্তানি' হতেই পারে আপনার পছন্দ।

দিলওয়ালে

দিলওয়ালে

এই সিনেমায় রয়েছে পাঁচ বছর পরে বড়পর্দায় ফেরা শাহরুখ-কাজল জুটির রোমান্স। ২০১০ সালে শেষবার 'মাই নেম ইজ খান' সিনেমায় জুটি বেঁধেছিলেন দুজনে।

বাজিরাও মস্তানি

বাজিরাও মস্তানি

এই সিনেমায় মস্তানির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

কৃতী-কাজল

কৃতী-কাজল

শাহরুখ-বরুণের পাশাপাশি কৃতী শ্যানন ও কাজলের অভিনয় নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।

রণবীর সিং

রণবীর সিং

মারাঠা বীর বাজিরাওয়ের জীবনের উপরে তৈরি এই সিনেমায় বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

'বাজিরাও মস্তানি'-তে কাশীবাঈয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কাশীবাঈ বাজিরাওয়ের প্রথম পত্নী ছিলেন।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+