Yogi Adityanath: মুখ্যমন্ত্রী পদ থেকে যোগীকে সরাতে দফায় দফায় বৈঠক! উত্তরপ্রদেশে হুলস্থূল! পড়ুন
Yogi Adityanath; জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন বিজেপি। এমনকি বিজেপির আরও অনেক মুখ্যমন্ত্রীর মতোই তাঁকেও বসিয়ে দেওয়া হবে বলে দাবি করেছিলেন। কেজরিওয়ালের সেই বক্তব্য রাজনীতিতে রীতিমত জল্পনা তৈরি করেছিল।
আর এবার একটি বই সেই জল্পনা আরও উস্কে দিল। শ্যামলাল যাদবের লেখা, Heart of Power: The Chief Ministers of Uttar Pradesh বইটিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে কীভাবে যোগীকে (Yogi Adityanath) কীভাবে পরিকল্পনা হয়েছিল।

রূপা পাবলিকেশন (Rupa Publication) বইটি প্রকাশ করে। রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২১ জন মুখ্যমন্ত্রীর জীবন ও কার্যকালের বিবরণ তুলে ধরা হয়েছে শ্যামলাল যাদবের লেখা ওই বইতে। রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও বেশ কিছু তথ্য। যা একেবারে চমকে দেওয়ার মতো।
যোগী সম্পর্কে লেখক তাঁর Heart of Power: The Chief Ministers of Uttar Pradesh বইটিতে লিখেছেন, ২০২১ সালের মে এবং জুন মাসে, দিল্লি এবং লখনউতে বেশ কয়েকটি বৈঠক করা হয়েছিল। কীভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগীকে সরানো হবে তা নিয়েই ওই দুই বৈঠকে আলোচনা হয়েছে বলে বিস্ফোরক দাবি করা হয়েছে ওই বইতে।
কেন যোগীর (Yogi Adityanath) অপসারণের দাবি উঠেছিল তাও ব্যাখ্যা করা হয়েছে বিতর্কিত ওই বইতে। বইতে উল্লেখ, মুখ্যমন্ত্রী দলীয় সংগঠন থেকে দূরে ছিলেন বলে অভিযোগ ছিল বিজেপির। এছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় ঘন ঘন পেপার ফাঁস।
এমনকি ব্রাহ্মণ সম্প্রদায়ের সঙ্গে দূরত্ব যোগীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর অন্যতম কারণ ছিল বলে দাবি বিশেষ ওই বইতে। শুধু তাই নয়, শ্যামলাল যাদব লিখছেন, যোগী আদিত্যনাথ এবং ডেপুটি কেশব প্রসাদ মৌর্যের মধ্যে সম্পর্ক মোটেই ভালো ছিল।
তাঁদের মধ্যে সংঘাত যথেষ্ট প্রভাব ফেলেছিল। যদিও পরে আরএসএসের মধ্যস্থতায় বিষয়টি কিছু সামলানো সম্ভব হয়। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) পদ থেকে যোগীকে সরানো হলে অস্বস্তির মধ্যে পড়তে হবে দলকে। এমনটাই উল্লেখ করা হয়েছে Heart of Power: The Chief Ministers of Uttar Pradesh বইটিতে। যদিও এই বই নিয়ে কোনও বিজেপি নেতার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মন্তব্য করেননি যোগীও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications