Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান লঙ্ঘনের নোটিশ আনছেন বিজেপি সাংসদরা

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান লঙ্ঘনের নোটিশ আনছেন বিজেপি সাংসদরা।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান লঙ্ঘনের নোটিশ আনছেন বিজেপি সাংসদরা। শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান লঙ্ঘনের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল, নিশিকান্ত দুবে, পিপি চৌধারি এবং মীনাক্ষী লেখীরা। তাঁরা স্বাধিকার ভঙ্গ ও সংসদ অবমাননার" নোটিশ দিয়েছেন তাঁরা।

রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশান লঙ্ঘনের নোটিশ বিজেপির

লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপি সাংসদদের দেওয়া সেই নোটিশটি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বাজেটের বিষয়ে আলোচনার সময় তাঁর বক্তব্য শেষে তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদ চলাকালীন যে সকল কৃষক প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য দু-মিনিট নীরবতা পালনের আর্জি জানান। তার পরিপ্রেক্ষিতে এই নোটিশ।

এছাড়া ট্রেজারি বেঞ্চের সদস্যরা যখন বৈঠক চালিয়ে যান, তখন এনসিপি, ডিএমকে এবং টিএমসি-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়েছিলেন। স্পিকার ওম বিড়লা এতে আপত্তি জানিয়েছিলেন এবং সদস্যদের তাঁদের আসন গ্রহণ করতে বলেছিলেন। বিড়লা বলেছিলেন, "আপনারা যদি কিছু আলোচনা করতে চান, তা আমাকে লিখিতভাবে দিন এবং আমি সময় বরাদ্দ করে দেব।
স্পিকার বারবার আবেদন করেছিলেন, আমাকে হাউস চালাতে দেওয়ার। স্পিকার আরও বলেন, "কৃষকদের প্রতি প্রত্যেকেই শ্রদ্ধা রাখে। তবে নিয়ম ও পদ্ধতি অনুসারে সেই শ্রদ্ধা নিবেদন করতে হয়। আমার পক্ষে এই সভা চালানোর একটি দায়িত্ব রয়েছে। তাই নিয়ম বহির্ভূতভাবে তা হতে পারে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+