'দ্য কেরালা স্টোরি' দেখিয়ে লাভ হল না, মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন তরুণী

দ্য কেরালা স্টোরি দেখিয়েও লাভ হল না। মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন নার্সিংয়ের ছাত্রী। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর নিজে তাঁকে দ্য কেরালা স্টোরি দেখিয়েছিলেন। মুসলিম প্রেমিকের সঙ্গে বিয়ে রোখার চেষ্টা বিফলে গেল সাংসদের।

মধ্যপ্রদেশের নার্সিংয়ের ছাত্রী গোঁ ধরেিছলেন নিজের মুসলিম প্রেমিককেই তিনি বিয়ে করবেন। গত ১১ মে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন সেই তরুনি। তার প্রায় ১ সপ্তাহ পর পুলিশের হাতে ধরা পড়ে তারা। সেসময় বোরখা পরে ছিলেন তরুনি। সেই খবর বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের কাছে যেতেই তিনি তরণীকে বোঝানোর চেষ্টা করেন। মুসলিম প্রেমিকের সঙ্গে যাতে তিনি বিয়ে না করেন তার জন্য বোঝাতে থাকেন তিনি।

Image of police

পুলিশকে নির্দেশ দেন যেন তরুনীকে দ্য কেরালা স্টোরি দেখানো হয়। তাতে হয়তো সে মন বদল করতে পারে। লাভ জিহাদ নিয়ে সতর্ক করেন তাঁকে। যাতে কোনও ভাবেই সেই তরুনী তাঁর মুসলিম প্রেমিকের উপরে ভরসা না করেন সেজন্য তাঁকে বারবার বোঝানোর চেষ্টা করেন।

দ্য কেরালা স্টোরি দেখার পরেও প্রেমিকের উপর বিশ্বাস হারাতে রাজি হয়নি তরুনি এবং আবার সে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। মে মাসের ১৮-১৯ তারিখে তিনি পালিয়ে যান এবার সঙ্গে নিয়ে যান গয়না এবং ৭০,০০০ টাকা। ভোপালের কমলানগর থানায় তরুণীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

The Kerala Story

দ্য কেরালা স্টোরি নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশ সরকার প্রথমেই ছবিটিকে কর ফ্রি করে ঘোষণা করে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে এই ছবিটিষ। তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে নির্মাণকারীরা। কেন নিষিদ্ধ করা হল তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

পশ্চিমবঙ্গ সরকারের অভিযোদ ছিল এই সব ছবি তৈরি করে দেশে অশান্তির আবহ তৈরি করতে চাইছে মোদী সরকার। রাজ্যে কোনও ভাবেই অশান্তির পরিবেশ তৈরি হতে তিনি দেবেন না বলেই দ্য কেরালা ছবিটি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+