বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নৌকা সমতে জলে পড়লেন বিজেপি নেতা! ভিডিও প্রকাশ্যে

বিহারে আগামী ৪৮ ঘণ্টাতেও পিছু ছাড়বে না দুর্যোগ। আবহাওয়া দফতর এমনটাই জানিয়ে দিয়েছে নিজের সাম্প্রতিক রিপোর্টে। এমন এক পরিস্থিতিতে বিহারের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে, বিহারের বিভিন্ন জায়গায় বন্য পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যাচ্ছেন নেতা ,মন্ত্রী সংসদরা। সেভাবেই মাসাউরহিতে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি সাংসদ কৃপাল যাদব। এরপরই ঘটে যায় চরম কাণ্ড।

নৌকাডুবি!

বিজেপি সাংসদ রাম কৃপাল যাদব গিয়েছিলেন বিহারের মাসাউরহি এলাকার বন্যা পরিস্থিতি দেখতে। ২ রা অক্টোবরের রাতের অন্ধকারে তাঁকে একটি অস্থায়ী নৌকায় এলাকা পরিদর্শনে যান এই নেতা। কিন্তু নৌকা আচমকা বেসামাল হতেই, সোজা জলে পড়ে যান বিজেপি নেতা রামকৃপাল যাদব। তাঁকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেন স্থানীয়রা। পরে জল থেকে উদ্ধার করা হয় পরিদর্শনে আসা সাংসদকে।

 বিহারের জলছবি

বিহারের জলছবি

বিহারে ইতিমধ্যেই ৭৩ জনের মৃত্যু হয়েছে বন্যার জেরে। সেখানের বেগুসরাই, বৈশালি, খাগারিয়া, এলাকায় বন্যা পরিস্থিত ক্রমেই সংকটজনক হয়ে উঠছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় জল কমিশন জানিয়ে দিয়েছে, বিহারের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এজন্য শুধু বিহারেই এপর্যন্ত জারি হয়েছে ১৫ টি সতর্কতা।

কোন কোন নদীতে বিপদসীমার উপরে জল?

কোন কোন নদীতে বিপদসীমার উপরে জল?


জানা গিয়েছে, বিহারে গঙ্গা, কোশী, বাগমতী, মহানন্দা, বুড়ি গণ্ডকের মতো নদীতে জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে জল। বিহার জুড়ে প্রবল প্লাবন ঘিরে ক্রমাগত চাপ বাড়ছে নীতীশ সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+