একজন মুসলিমও দেশছাড়া হলে ইস্তফা দেবেন! পণ করলেন বিজেপি বিধায়ক

নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে একজন ভারতীয় মুসলিমও যদি দেশছাড়া হন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এমনই পণ করলেন বিজেপির বিধায়ক রাধামোহন দাস আগরওয়াল।

নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে একজন ভারতীয় মুসলিমও যদি দেশছাড়া হন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এমনই পণ করলেন বিজেপির বিধায়ক রাধামোহন দাস আগরওয়াল। উত্তরপ্রদেশের গোরখপুরের বিধায়ক বলেন, কোনও ভারতীয় মুসলিমকে দেশ থেকে বিতাড়িত করা হলে তিনিই সবার প্রথম ইস্তফা দেবেন।

মুসলমানদের কাছে বার্তা

মুসলমানদের কাছে বার্তা

নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে বিজেপি গণসংযোগ কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে তিনি গণসংযোগে বেরিয়ে একথা বলেন। ২০০২ সাল থেকে বিধায়ক হয়ে আসছেন রাধামোহন দাস আগরওয়াল। তিনি তাঁর নির্বাচনী এলাকার মুসলমানদের কাছে পৌঁছে যাচ্ছেন। এবং তাঁদের বোঝাচ্ছেন।

সংযোগ কর্মসূচিতে আশ্বাস

সংযোগ কর্মসূচিতে আশ্বাস

তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই সংযোগ কর্মসূচির সময় আমি মুসলমানদের আশ্বাস দিয়েছি যে, গোরক্ষপুরে আমার নির্বাচনী এলাকার কোন প্রকৃত ভারতীয় নাগরিককে সিএএ-এর অধীনে অপসারণ করা হলে আমি পদত্যাগ করব। আমি যেখানেই যাচ্ছি, আমি জিজ্ঞাসা করছি কেন মনে হচ্ছে সিএএ ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেবে।

এই আইন নাগরিকত্ব প্রদানের

এই আইন নাগরিকত্ব প্রদানের

তিনি বলেন, আমি জানিয়েছি এই আইন মুসলিমদের নাগরিকত্ব কাড়ার নয়। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব প্রদানের জন্য করা হয়েছে। মুসলিমদের সন্দেহ দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। রাধামোহন দাস আগরওয়াল তার ফেসবুক পোস্টের মাধ্যমেও এই ধন্দ দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+