মুকুল আর তৃণমূলকে কতটা গুরুত্ব, বামেদের ফলই বা কেমন হতে পারে, জানালেন ত্রিপুরায় বিজেপির 'পথপ্রদর্শক' সুনীল
সুনীল দেওধর ( sunil deodhar)। কার্যত নীরবে কাজ করে ২০১৮ সালে বিজেপিতে ত্রিপুরায় ক্ষমতার পথ দেখিয়েছিলেন তিনি। ত্রিপুরায় কাজ করার জন্য শিখেছিলেন বাংলা এবং ককবরকভাষাও। সেই সুনীল দেওধর এখন অন্ধ্রপ্রদেশের পর্যবেক্ষকের দায়ি
সুনীল দেওধর ( sunil deodhar)। কার্যত নীরবে কাজ করে ২০১৮ সালে বিজেপিতে ত্রিপুরায় ক্ষমতার পথ দেখিয়েছিলেন তিনি। ত্রিপুরায় কাজ করার জন্য শিখেছিলেন বাংলা এবং ককবরকভাষাও। সেই সুনীল দেওধর এখন অন্ধ্রপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্বে। তিনি বিজেপির (bjp) সংগঠনকে যে অবস্থায় রেখে এসেছিলেন, তা যদি বজায় থাকে তাহলে তৃণমূলের (trinamool congress) হাকডাক নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

মোদীর পছন্দের নেতা
সুনীল দেওধর প্রধানমন্ত্রী মোদীর পছন্দের। প্রথমে ছিলেন গুজরাতের একটি ছোট এলাকার দায়িত্বে। তারপর ২০১৩ সালে তিনি তাঁকে দক্ষিণ দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই মোদী-অমিত শাহদের কাছাকাছি। এরপর ২০১৪-তে তাঁকে মোদীর কেন্দ্র বারানসীর প্রধান প্রচারকের দায়িত্ব দেওয়া হয়। যা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন।

ত্রিপুরায় দায়িত্ব সঁপেছিলেন মোদী-শাহরা
দিল্লিতে ক্ষমতা দখলের পরে বিজেপির লক্ষ্য ছিল উত্তর-পূর্বে সংগঠন বাড়ানো। সেই লক্ষ্যে ত্রিপুরায় পর্যবেক্ষক করা হয়েছিল সুনীল দেওধরকে। ২০১৮-তে ত্রিপুরায় নির্বাচন থাকলেও, তার প্রায় বছর চারেক আগে থেকে সন্তর্পণে কাজ শুরু করে দেন তিনি। ত্রিপুরায় গিয়ে তিনি প্রথমেই শিখে নিয়েছিলেন মানুষের আচার-ব্যবহার। আর বাংলা ভাষার সঙ্গে শিখেছিলেন করবরকও। কেননা আদিবাসী ভোট যে ত্রিপুরায় যে কোনও রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ তা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। পাশাপাশি তিনি কাজ শুরুর পরে দলের নেতা-কর্মীদের বলে দিয়েছিলেন, অহংকার, মস্তি, গুরু আর চামচা থেকে তাঁদের দূরে থাকতে হবে।

ত্রিপুরায় বিজেপির ভিত শক্ত
২০১৮-র আগে ত্রিপুরায় বিজেপির সেরকম কোনও প্রভাব ছিল না। কিন্তু এক ধাক্কায় তারা ৬০ আসনের বিধানসভায় একাই ৩৬ টি আসন দখল করে। যা ভাবতেও পারেনি টানা ২৫ বছর ধরে রাজ্য চালানো বাম তথা সিপিএম নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে সাফল্যের পরে সেখানে গিয়েছে তৃণমূল। উত্তর-পূর্বের রাজনীতি সচেতন রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে তারা। সেই খবর রাখেন, হাতের তালুতে ত্রিপুরাকে চেনা সুনীল দেওধর। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, তৃণমূল হাজার চেষ্টা করলেও, ত্রিপুরায় সফল হতে পারবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, আর যাই হোক ত্রিপুরায় বিজেপির ভিত অনেক শক্ত। মুকুল রায় প্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেছেন, মুকুল রায় বিজেপি যোগ দেওয়ার আগেই ত্রিপুরায় জমি তৈরি করে ফেলেছিল। ( প্রসঙ্গত ২০১৭-র শেষের দিকে মুকুল রায় বিজেপিতে যোগ দেন। তার সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিল তৃণমূলের ত্রিপুরা ইউনিটের সুদীপ রায় বর্মন-সহ প্রায় সহ নেতাই। ) তিনি আরও বলেছেন, বিজেপি কখনই ত্রিপুরায় মুকুল রায়ের ওপরে ভরসা করেনি।

বাংলা থেকে ত্রিপুরায় ফারাক রয়েছে
ত্রিপুরায় বিজেপির সংগঠনকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছিলেন। কিন্তু তারপর অনেক দিন কেটে গিয়েছে। সেই সময়ের নিরিখে তিনি বলেছেন, রাজ্যে তৃণমূলকে গুরুত্ব দেওয়ার কোনও মানে হয় না। কেননা তৃণমূল যা করছে তাতে সাময়িক উত্তেজনা তৈরি করছে তারা, এর থেকে বেশি কিছু নয় বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, ত্রিপুরার সঙ্গে বাংলার ফারাকের কথা। তিনি দাবি করেছেন, ত্রিপুরায় বিজেপির বুথ স্তরের সংগঠন মজবুত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম-এর স্টাইলে কাজ করেন তা তিনি তা ভাল করেই জানেন। কেননা ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় তাঁকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং দমদম কেন্দ্রের দেখভালের দায়িত্ব দিয়েছিল নেতৃত্ব। যদিও এর কোনওটিই বিজেপি দখল করতে পারেনি।
তাঁর কথায় ত্রিপুরায় হিন্দুত্বের ভিত অনেক গভীরে। কেননা তিনি হিন্দুত্বের ভাবাবেগকে কাজে লাগাতে ভারতমাতার ছবিতে বদল করে ত্রিপুরার জনজাতির পোশাকে সাজানো হয়েছিল তাঁর সময়ে। তা নিয়ে বিতর্কও হয় সেই সময়।

বামেদের নিয়ে ভবিষ্যদ্বাণী
২০১৮ সালে তাঁরই নেতৃত্বে বামেদের ১৬ টি আসনে নামিয়ে এনেছিল বিজেপি। সেই সুনীল দেওধর দাবি করেছেন, বিজেপিই সিপিএম-কে রাজ্যে শূন্যে নামিয়ে আনবে এবং ফের ক্ষমতায় আসবে। তাঁর দাবি, অসমের মতো ত্রিপুরাতেও ফের ক্ষমতায় ফিরতে গেরুয়া শিবির।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications