নরেন্দ্র মোদী 'দুর্যোধন' হলে রাজীব গান্ধী 'রাবণ', পাল্টা দিলেন বিজেপি নেতা
প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন বলে সম্বোধন করেছেন। যার পাল্টা বিজেপি নেতা জিতু জিরাটি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে রাবণ বলে কটাক্ষ করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন বলে সম্বোধন করেছেন। যার পাল্টা এদিন বিজেপি নেতা জিতু জিরাটি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে 'রাবণ' বলে কটাক্ষ করেছেন। ইন্দোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন তিনি। সেই সভায় লোকসভার বিদায়ী অধ্যক্ষা সুমিত্রা মহাজনও ছিলেন।

জিতু বলেন, প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী মোদীকে দুর্যোধনের সঙ্গে তুলনা করছেন। কিন্তু তাঁর পিতা ছিলেন রাবণ, যিনি দেশকে বেচে দিয়েছেন।
কয়েকদিন ধরেই কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত রাজীব গান্ধীকে ১ নম্বর দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেছিলেন।
তারপরই কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। রাহুল গান্ধী পাল্টা বলেন, প্রধানমন্ত্রী ঘৃণা ছড়ালেও তিনি ভালোবাসা বিলি করবেন।
তবে তারপরই প্রিয়াঙ্কা গান্ধী হরিয়ানায় সভা করে নরেন্দ্র মোদীকে দুর্যোধনের মতো দাম্ভিক বলে কটাক্ষ করেন। এবং এর ফলে ২০১৯ লোকসভা নির্বাচনে তাঁর পতন অনিবার্য বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। তারই পাল্টা দিলেন বিজেপি নেতা জিতু












Click it and Unblock the Notifications