মহারাষ্ট্রে বছরে ১ কোটি কর্ম সংস্থানের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে
মহারাষ্ট্রে ১ কোটি কর্ম সংস্থানের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে
ফের সেই কর্মসংস্থানকে মহারাষ্ট্রে ভোট ব্যাঙ্ক দখলের হাতিয়ার করল বিজেপি। বিধানসভা ভোটে যুবদের ভোট পেতে অমিত শাহদের নয়া হাতিয়ার কর্মসংস্থান। যদিও ২০১৪ লোকসভা ভোটের কর্মসংস্থানের প্রতিশ্রুতি এখনও পূরণ করে উঠতে পারেনি নরেন্দ্র মোদী সরকার।

পাঁচ বছরে ১ কোটি চাকরি
অবশেষে প্রকাশ্যে এলো মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইস্তেহার। সেই পুনো ছকে বাঁধা প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। যুবাদের ভোট ব্যাঙ্ক জয়ে সেই চাকরির প্রতিশ্রতি দিয়েছে বিজেপি। ৫ বছরে এক কোটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্র যুবদের ভোট দখলে মরিয়া েগরুয়া শিবির।

পানীয় জলের সঙ্কট মোচন আর বাসস্থানের প্রতিশ্রুতি
মুম্বই তথা মহারাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা পরিশ্রুত পানীয় জল। মোটের উপর এই পুর পরিষেবার উপরেই শহরাঞ্চলের অনেকটা ভোট নির্ভর করে। সেকারণে ইস্তেহারে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে রাজ্য জুড়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে রাজ্যের জলসংকট মোচনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একই রয়েছে সকলের জন্য বাসস্থান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও।

মারাঠা জাত্যভিমানের জিগির
মারাঠা জাত্যাভিমানের জিগির তুলে একটা বড় অংশের ভোট ব্যাঙ্ক দখলের লড়াইয়ে সামিল হয়েছে বিজেপি। সেকারণেই ইস্তেহারে বড় করে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ভিডি সাভারকার, জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রি ফুলেকে ভারত রত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে তদ্বির করবে বিজেপি।
এছাড়াও গ্রামীণ এলাকায় ৩০,০০০ কিলোিমটার সড়ক নির্মাণ সহ একাধিক প্রতিশ্রুতি তো রয়েইছে। শিবসেনা অবশ্য পাখির চোখ করেছে মহারাষ্ট্রের কৃষকদের ভোট ব্যাঙ্ককে। আর বিদ্যুতের বিলে ছাড় দিয়ে শহরাঞ্চলের ভোট জয়ের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি শরিক শিবসেনা।












Click it and Unblock the Notifications