BJP Theme Song 2024: নতুন ভারতের ডাকের পরেই মোদী সরকার! ছয় মিনিটের ভিডিওতে ঠিক কী রয়েছে
BJP Theme Song 2024: সামনেই লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী দলের সামনে ৩৭০ আসনের টার্গেট রেখেছেন। বলেছেন, বিজেপি যদি ৩৭০-এ পৌঁছতে না পারে, তাহলে এনডিএ ৪০০-তে পৌঁছতে পারবে না। সেই পরিস্থিতিতে রবিবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ বিজেপি তাদের থিম সংয় প্রকাশ করেছে। ছয় মিনিটের ভিডিও দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যার শিরোনাম 'একবার ফির মোদী সরকার'।
বিজেপির থিম সং-এর ভিডিওটি নিয়ে কথা বলতে গিয়ে ছয় মিনিটের ভিডিওতে বেশিরভাগ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের দিকে ফোকাস করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর অর্থ স্পষ্ট। বিজেপি আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ও মুখ সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। ভিডিওতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সাড়ে নয় বছরের শাসনকালে বড় সাফল্যগুলির ঝলক তুলে ধরা হয়েছে।

বিজেপি এই থিম সংয়ের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। এই ভিডিওতে গ্রামের গরিবদের পাশাপাশি যুবকদের তুলে ধরা হয়েছে। স্কুলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের একিট ঝলকও এই ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া খেলাধূলার ক্ষেত্রে দেশের অর্জিত সাফল্যও রাখা হয়েছে থিম সং-এ। নতুন ভারতের আহ্বানে আবারও মোদী সরকার গঠনের ডাক দেওয়া হয়েছে।
#WATCH | BJP launches new campaign for the upcoming Lok Sabha elections 2024 - ‘Modi ko chunte hain’ pic.twitter.com/bblzdEMDDY
— ANI (@ANI) January 25, 2024
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত জানুয়ারিতে বিজেপি আরেকটি থিম সং লঞ্চ করেছিল। ২০২৪-এর ২৫ জানুয়ারি এই থিম সংয়ের কথা ছিল, আমরা স্বপ্ন বুনি না, আমরা বাস্তবতা বুনছি, তাই সবাই মোদীকে বেছে নেয়। দলের এই থিম সং-এ রাম মন্দিরে রামলালাকে স্থাপনের কথাও বলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications