কংগ্রেসের জয় কর্নাটকে মানতে নারাজ বিজেপি, ভোট সমীক্ষা নিয়ে ক্ষুব্ধ বিজেপি
আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই কর্নাটকের জনতা রায় দেবেন। কোন দিকে এগোবে রাজ্য তাই নিয়ে ইতিমধ্যেইউ জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভোট হওয়ার আগেই এক দফায় ভোট পূর্ববর্তী সমীক্ষা হয়ে গিয়েছে। সেই সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস জিতবে কর্নাটকে।
এই রিপোর্টকে খারিজ করে দিয়েছে বিজেপি। উল্টে বিজেপির দাবি পরিকল্পনা করে এই সমীক্ষা রিপোর্ট পেশ করা হচ্ছে। ভোট পূর্ববর্তী সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস এবার অনায়াসেই সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে। গতবার নির্বাচনে কংগ্রেস জিতলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। জেডিএসের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল।

কিন্তু এবার ভোট পূর্ববর্তী সমীক্ষা বলছে কর্নাটকে ১৩৪ থেকে ১৪০টি আসন অনায়াসে পেয়ে যাবে কংগ্রেস। বিজেপিকে সেখানে ৫৭-৬৫ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গতবার জেডিএস কংগ্রেস সরকারের পতনের নেপথ্যে বিজেপির হাত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
এমনিতেও কর্নাটকে ক্ষমতায় তাকলেও বিজেপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। একের পর এক প্রথম সারির বিজেপি নেতা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। দলের অন্দরেই টিকিট নিয়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। এদিকে কংগ্রেস শক্তি বাড়াতে শুরু করেছে। কাজেই সুবিধাজনক অবস্থানে রয়েছে কংগ্রেস।

তার উপরে আবার কংগ্রেস সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে। ৭৫ শতাংশ প্রতিশ্রুতি গিয়েছে কংগ্রেস। তারপরে কংগ্রেসকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে আরও একটি ফ্যাক্টর কাজ করবে সেটা লিঙ্গায়েত সম্প্রদায় বলে মনে করছে রাজনৈতিক মহল। ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে বিজেপির উপরে চাপ বড়েছে।












Click it and Unblock the Notifications