রাজ্যসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষিত, ময়দানে হেভিওয়েটরা

রাজ্যসভার ৫৮ টি আসনে আগামী মাসেই নির্বাচন। আর তার জন্য ইতিমধ্যেই প্রার্থী তালিকা গোষণা করল বিজেপি। সাম্প্রতিক উত্তর পূর্বের ২ রাজ্যে বিজয় নিশান উড়িয়ে আপাতত রীতিমত চাঙ্গা গেরুয়া শিবির।

রাজ্যসভার ৫৮ টি আসনে আগামী মাসেই নির্বাচন। আর তার জন্য ইতিমধ্যেই প্রার্থী তালিকা গোষণা করল বিজেপি। সাম্প্রতিক উত্তর পূর্বের ২ রাজ্যে বিজয় নিশান উড়িয়ে আপাতত রীতিমত চাঙ্গা গেরুয়া শিবির। এর আগে, রাজস্থানের উপ নির্বাচনে বিজেপি-র পরাজয় ও গুজরাত নির্বাচনে বিজেপি-র ফল অসন্তোষজনক হওয়ায় রীতিমত চিন্তার ভাঁজ পড়েছিল অমিত শাহ শিবিরে। তবে উত্তর পূর্বের নির্বাচন সেই জ্বালা মিটিয়ে দিয়েছে। ফলে এবার রাজ্যসভার আসরে কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি। এই নির্বাচনে বিজেপির মুখ কারা হতে চলেছেন দেখে নেওয়া যাক।

প্রার্থী অরুণ জেটলি

প্রার্থী অরুণ জেটলি

কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলিকে উত্তর প্রদেশের রাজ্য়সভা আসন থেকে প্রার্থী করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে হিমাচল প্রদেশ থেকে প্রার্থী করার টিকিট দেওয়া হয়েছে।

প্রার্থী হচ্ছেন রভি শঙ্কর প্রসাদ

প্রার্থী হচ্ছেন রভি শঙ্কর প্রসাদ

অরুণ জেটলি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে রাজ্য সভায় প্রার্থী করা হচ্ছে বিজেপি-র তরফে। তিনি বিহার থেকে প্রার্থীপদ পেয়েছেন। এছা়ডাও মনসুখ এল মন্ডাভিভ্যাকে গুজরাত থেকে প্রার্থী পদের টিকিট দেওয়া হয়েছে। গুজরাত কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন পুরষোত্তম রুপালাও।

 মধ্যপ্রদেশ, রাজস্থানের প্রার্থী কারা হচ্ছেন

মধ্যপ্রদেশ, রাজস্থানের প্রার্থী কারা হচ্ছেন

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাড়াও মধ্য প্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন থওর চাঁদ গেহলোট। রাজস্থান থেকে প্রার্থী হচ্ছেন ভূপেন্দ্র যাদব।

২৩ মার্চ ভোট

২৩ মার্চ ভোট

আগামী ২৩ মার্চ রাজ্য়সভায় নির্বাচনের ভোটদান পর্ব। ১৬ টি রাজ্যের ৫৮ টি আসনে নির্বাচিত হবেন প্রার্থীরা। নির্বাচন কমিসন জানিয়েছে ২৩ মার্চ নির্বাচনী ভোটদানের পরই, ভোট গণনাও হবে সেদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+