Exit Polls 2024: মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই, ইন্ডিয়া জোটের সঙ্গে কানাকানায় লড়াই বিজেপির
মহারাষ্ট্র প্রথম থেকে জটিল হয়ে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি থেকে শুরু করে ইন্ডিয়া জোট দুই দিকেই জটিলতা চরমে। এই জটিলতার কারণেই মহারাষ্ট্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে দাবি করছে এবিপি সি ভোটার।
এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে মহারাষ্ট্রে বিজেপি তথা এনডিএ জোট ২২ থেকে ২৬টি আসন পাবে অন্যদিকে ইন্ডিয়া জোট ২৩ থেকে ২৫টি আসন পাবে। অর্থাৎ এনডিএ জোট ৪৫ শতাংশ ভোট পাবে। অন্যদিকে ইন্ডিয়া জোট পাবে ৪৪ শতাংশ ভোট। বিজেপি এগিয়ে থাকলেও সেটা আশা জনক হবে না।

মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা ৪৮। তার মধ্যে শিবসেনা-র দুটি ভাগ আবার এনসিপিরও দুটি ভাগ। সেকারণে একক ভাবে কোনও একটি দল বেশি আসন পাবে না। ২০১৯-র লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪১টি আসন পেয়েছিল মহারাষ্ট্রে। সেসময় অবশ্য শিবসেনা বিজেপির সঙ্গে ছিল। এবং শিবসেনার দুটি ভাগ ছিল না। সেকারণে বিনা বাধায় অনায়াসই বিজেপি সিংহভাগ আসন ছিনিয়ে নিতে পেরেছিল।
নিউজ ১৮ মেগা এক্সিট পোল দাবি করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ৩২-৩৫টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোকে কপালে জুটবে ১৫-১৮টি আসন। ফারাক অনেকটাই রয়ে যাচ্ছে। ২০১৯ সালের থেকে ২০১৪ সালের ভোটের ফলাফলের ফারাক অনেকটাই দেখা যাবে মহারাষ্ট্রে।
এর অন্যতম কারণ বিধানসভা ভোটের ফলাফল। বিধানসভা শিবসেনা একক ভাবে লড়াই করে ভাল ফল করে। বিজেপির সঙ্গে হাত না মিলিয়ে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল। তাতে শিবসেনার একটি শিবির বিদ্রোহী হয়ে ওঠে। সেই গৃহযুদ্ধের সদব্যবহার করে বিজেপি শিবসেনাকে দুই ভাগে ভাগ করে ফেলতে সমর্থ হয়। যার জেরে শিবসেনার ভোট একজায়গায় আসতে পারেনি লোকসভা ভোটে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications