স্কুলে বাধ্যতামূলক হতে পারে 'গীতা' পড়ানো, আর পড়ানো না হলে হতে পারে এই শাস্তি
দেশের স্কুলগুলিতে গীতা পড়ানো বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবিষয়ে সংসদের আগামী অধিবেশনে একটি বিল আনার কথা চলছে
দেশের স্কুলগুলিতে গীতা পড়ানো বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবিষয়ে সংসদের আগামী অধিবেশনে একটি বিল আনার কথা চলছে।
বিলটি পাশ হলে,দেশের প্রতিটি স্কুলে গীতা পড়ানো বাধ্যতামূলক হবে। আর যে স্কুলে তা পড়ানো হবে না, সেই স্কুলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই স্কুলগুলির স্বীকৃতিও।

প্রাইভেট মেম্বার বিলের আওতায় থাকা এই বিলটি , সংসদে উথ্থাপন করার কথা বিজেপি সাংসদ রমেশ বিধুরির। এই বিল অনুযায়ী ভগবত গীতা পড়ানোকে নীতশিক্ষার আওতায় রাখা হবে।
উল্লেখ্য, এবিষয়ে ওই সাংসদকে প্রশ্ন করা হলে , তিনি বলেন, গীতাতে নেতৃত্ব সম্পর্কীয় শিক্ষা যেমন রয়েছে, তেমনই রয়েছে আত্মধ্যাতিক চিন্তনের বিকাশের উপায়ও। এদেশে শিক্ষাক্ষেত্রে গীতা বাধ্যতামবলক করার বিষয়ে খরচ হতে পারে প্রায় ৫ হাজার কোটি টাকা।












Click it and Unblock the Notifications