বিয়ের মণ্ডপে সাত পাক ঘুরেই মৃত স্ত্রী, শবদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বামী
পাটনা, ১৫ ডিসেম্বর : বিয়ের আসরে স্ত্রী মারা গেলেন। নিথর দেহ নিয়ে অবশেষে বাড়ি ফিরলেন স্বামী। গত রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের ভক্তিপুরে। [৬ বছরের শিশুকে বিয়ে ৩৫ বছরের যুবকের]
পাত্রী সোনি কুমারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাত্র গয়ানন্দ কুমারের। সেইমতো বিয়ের সমস্ত রীতি-নীতি পূরণ করেন সোনি। এমনকী অগ্নিকে সাক্ষী করে সাত পাকে বাঁধাও পড়েন গয়ানন্দের সঙ্গে। তবে তারপরই হঠাৎ জ্ঞান হারান তিনি।

সঙ্গে সঙ্গে সোনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিয়েরবাড়ির আনন্দ-হুল্লোড় তৎক্ষণাৎ বদলে যায় শ্মশানের নিস্তব্ধতায়।
সোনির স্বামী গয়ানন্দ সিদ্ধান্ত নেন, হাসপাতাল থেকে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাবেন। তা করেনও তিনি। এরপরে স্ত্রীর শবদেহ গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে শেষক্রিয়া সম্পন্ন করেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, শৈতপ্রবাহ সহ্য করতে না পেরে সোনি বিয়ের আসরেই মারা গিয়েছেন।
বিয়ে নিয়ে আরও মজাদার প্রতিবেদন পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications