ট্রেনের মধ্যে অন্তর্বাস পরে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি, সহযাত্রীদের সঙ্গে আরও ভয়ঙ্কর কান্ড করলেন বিধায়ক

ট্রেনের মধ্যে অন্তর্বাস পরে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি,সহযাত্রীদের সঙ্গে আরও ভয়ঙ্কর কান্ড করলেন বিধায়ক

বিহারের বিধায়ক মদ্যপ অবস্থায় ট্রেনের মধ্যে ঘোরাঘুরি করতে করতে কী কীর্তি করেছে তা শুভে চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে সকলের। ইতিমধ্যেই অন্তর্বাস পরে বিধায়কে ট্রেনের কামরার মধ্যে ঘোরাঘুরির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আবার তাঁর সহযাত্রী অভিযোগ করেছেন, মদ্যপ অবস্থায় বিধায়ক তাঁর হাতের সোনার আংটি ছিনিয়ে নিয়েছেন।

সহযাত্রীদের সঙ্গে আরও ভয়ঙ্কর কান্ড করলেন বিধায়ক

দিল্লিতে রেলের থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন বিহারের জেডিইউ বিধায়কের সহযাত্রী প্রহ্লাদ পাসোনান। থানায় অভিযোগে তিনি লিখেছেন, ট্রেনের মধ্যে মদ্যপ অবস্থায় গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে ঘুরছিলেন জেডিইউ বিধায়ক। তিনি আপত্তি জানাতে তাঁর হাতের সোনার আংটি আর চেন ছিনিয়ে নেন তিনি। পাটনা-নিউদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কামরায় ঘটেছে এই কীর্তি।

ট্রেন যাত্রীর অভিযোগ পাওয়ার পর সেই মামলাটি দিল্লি থানা বিহিয়া জিআরপিতে পাঠিয়ে দিয়েছে। এই থানাই পুরোঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। তবে আগেই মদ্যপ অবস্থায় বিহারের েজডিইউ বিধায়কের ঘোরাঘুরির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল িমডিয়ায়। ট্রেনের মধ্যে কেন তিনি অন্তর্বাস পরে ঘোরা ঘুরি করছিলেন তার সাফাইও দিয়েছেন। বিধায়ক দাবি করেছিলেন তাঁর পেটের সমস্যা ছিল সেই কারনেই তিনি স্যান্ডো গেঞ্জি পরে ঘোরাঘুরি করছিলেন। ভাগলপুরের গোপালপুরের বিধায়ক তিনি। পরে তিনি জানিয়েছিলেন এই পোশাক পরে ট্রেনের মধ্যে ঘোরাঘুরি করার জন্য এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেছিলেন। পরে তাই নিয়ে তাঁর সঙ্গে ওই যাত্রীর বচসা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। এবং বিধায়ক দাবি করেছেন কোনও মহিলা যাত্রী সেসময় ট্রেনে ছিল না।

দলের বিধায়কের এই কীর্তিতে বেশ অস্বস্তিতে পড়েছে বিহারের নীতীশ সরকার। বিহার বিধানসভা ভোটে ভাল রেজাল্ট করলেও জেডিইউ একক ভাবে ভাল ফল করেনি। বিজেপির জোড়ে সরকার গড়েছে বিহারে। বিধানসভা ভোেটর জয়ের পরেও বেশ চাপে রয়েছে নীতীশের দল। বিজেপির সঙ্গে জোট কতদিন স্থায়ী হয় জেডিইউ-র এই নিয়ে জল্পনা শুরু হয়েগিয়েছে। এদিকে আবার ২০২৪-র লোকসভা ভোটে জল্পনা বাড়িয়েছে নীতীশ কুমার। যদিও নীতীশ কুমার নিজেই দাবি করেছেন তিনি কিছুতেই প্রধানমন্ত্রীর দৌড়ে সামিল হতে চাইছেন না। তবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈিতক মহলে। এই িনয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তারপরে দলের বিধায়কের এই কীর্তি চাপ বাড়িয়েছে নীতীশ সরকারের। জেডিইউ বিধায়কের কীর্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+