Bihar Hooch Tragedy: বিহারে বিষ মদের বলি ৩৫, সঙ্কটজনক বহু; কাঠগড়ায় নীতীশ কুমারের সরকার
Bihar Hooch Tragedy: বিহারে বেড়েই চলেছে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা (Bihar Hooch Death Toll)। শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। বিহারের সিওয়ান ও সারান জেলায় বিষমদ খেয়ে একের পর একের মৃত্যু। পুলিশের ডিআইজি নীলেশ কুমার জানান, শুধু সিওয়ানেই মারা গিয়েছেন ২৮ জন। এদিকে সারান জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে বিষমদকাণ্ডে (illicit liquor) সিওয়ান, সারান ও পটনার একাধিক হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। স্থানীয়দের দাবি, বিষমদ পান করেই অসুস্থ হয়ে পড়েন তারা। যদিও দেহগুলির ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ। তদন্তের স্বার্থে মৃতদের নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ।

ইতিমধ্যেই গোটা ঘটনায় দুটি বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) গঠন করেছেন বিহার পুলিশের ডিজিপি অলোক রাজ। তিনি জানান, এদের মধ্যে একটি টিম স্থানীয় স্তরে ঘটনার তদন্ত করবে। অপর টিমটি রাজ্যের কোথায় কোথায় একইরকম ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে। একইসঙ্গে বড় কোনও চক্র কাজ করছে কিনা তাও জানাবে।
বিহারে বিষমদে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানার তিন চৌকিদারকেও সাসপেন্ড করা হয়েছে। পুলিশকে কড়া অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। আবগারি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও কথা বলে যাবতীয় দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও গোটা ঘটনায় নীতীশের সরকারকেই দুষছে বিরোধীরা। প্রাতিষ্ঠানিক গণহত্যা বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। ৮ বছর আগে বিহারে মদ বন্ধের ঘোষণা হলেও এবার তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে নীতীশের সরকারকে কাঠগড়ায় তুললেন আরএলডি (RLD) নেতা।
সরকারি তথ্য তুলে ধরে সরকারকেই আক্রমণ তেজস্বীর। তিনি উল্লেখ করেন, মদ নিষিদ্ধ (Liquor Ban) ঘোষণা হওয়ার পরে শুধু বিষমদ খেয়েই মারা গিয়েছেন ৩০০-রও বেশি মানুষ। সরকারের মদতে গোপনে মদের কালোবাজারি চলে বলেও অভিযোগ তেজস্বীর। পুলিশ, মদ মাফিয়া ও নেতামন্ত্রীদের যোগসাজশে প্রায় ৩০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন তেজস্বী।
পাল্টা সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল (Bihar BJP Chief Dilip Jaisawal)। তিনি বলেন,"যারা মদের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে বলছে, তাদের সঙ্গেই মদ মাফিয়াদের যোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধ রোধে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।" ইতিমধ্যেই পাঁচ পুলিশ আধিকারিককে শোকজ নোটিস পাঠিয়েছে বিহার সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications