বিহার নির্বাচনের সময় দলবিরোধী কাজ! ৪৩জন দলীয় নেতাকে শোকজের চিঠি ধরাল কংগ্রেস

বিহার বিধানসভা নির্বাচনের সময় দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে ৪৩ জন নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কংগ্রেস। এই নেতাদের মধ্যে রয়েছেন কয়েকজন প্রাক্তন মন্ত্রীও। মঙ্গলবার এই নোটিশ জারি করা হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা কমিটি এই ৪৩ জন নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। দলের অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে বক্তব্য রাখার জন্যই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শোকজ নোটিশ প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন মন্ত্রী বীণা শাহী, এআইসিসি সদস্য মধুন্দ্র কুমার সিং, রাজ্য কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক কায়সর খান, প্রাক্তন বিধায়ক সুধীর কুমার এবং প্রাক্তন এমএলসি অজয় কুমার সিং।

রাজ্য কংগ্রেসের শৃঙ্খলা কমিটির সভাপতি কপিল দেব প্রসাদ যাদব জানান, "সকল নেতাকে ২১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে কমিটির কাছে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।" তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে কমিটি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে, যার মধ্যে ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারও অন্তর্ভুক্ত।

কমিটি জোর দিয়ে বলেছে যে, দলের কাছে শৃঙ্খলা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটির ক্ষতি করে এমন কোনও কাজকেই হালকাভাবে দেখা হবে না এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+