Bihar Caste Survey: বিহার জাত সমীক্ষা! হাইকোর্টের নির্দেশ বদলে রাজি নয় সুপ্রিম কোর্ট
Bihar Caste Survey: জাত সমীক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বিহারের নীতীশ কুমার সরকার। তাতে হস্তক্ষেপ করতে কোনওভাবেই রাজি নয় সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, জাত সমীক্ষার বৈধতা বহাল রাখা পটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি করবে ১৪ অগাস্ট।
গত ১ অগাস্ট পাটনা হাইকোর্ট বিহারে নীতীশ কুমার সরকারের জাত সমীক্ষা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেয়। তারপরেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল হয়। আবেদনকারীর তরফে এদিন আদালতের হাজির ছিলেন আইনজীবী মুকুল রোহতগি।

আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত বহলে সমীক্ষাটি কিছু সময়ের জন্য চলতে দিন। যটি এটি ৮০ শতাশং হয়ে থাকে তাহলে ৯০ শতাংশে পৌঁছতে দিন। সোমবার ১৪ অগাস্ট বিষয়টি বিস্তারিত শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি খান্না।
বিহারে জাত সমীক্ষা দুটি ধাপে হওয়ার কথা ছিল। প্রথম ধাপে জানুয়ারিতে রাজ্য সরকার সেখানে পরিবারের গণনা শুরু করেছিল। পরে দ্বিতীয় ধাপে ১৫ এপ্রিল থেকে জাত ও আর্থ সামাজিক অবস্থার সঙ্গে সম্পর্কিত তথ্য সংগ্রহের ওপরে দৃষ্টি দেওয়া হয়েছিল।
পুরো প্রক্রিয়াটি চলতি বছরের মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল বিহার সরকারের। যদিও ৪ মে হাইকোর্টের তরফে সেখানকার বর্ণ শুমারিতে স্থগিতাদেশ দেয়। এই সুমারিতে বিহার সরকার তাদের কন্টিনজেন্সি ফান্ড থেকে ৫০০ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছিল।












Click it and Unblock the Notifications