বিহারে করোনা থাবায় জর্জরিত বিজেপি, মোদীর পর সংক্রমিত আরও এক হেভিওয়েট

করোনায় আক্রান্ত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। বিহার নির্বাচনে বিজেপির প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি। আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, 'ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই।' যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

কী বলেন ফড়নবিশ

কী বলেন ফড়নবিশ

ফড়নবিশ টুইটে লেখেন, 'লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি। এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই। আমি কোভিড পজিটিভ। আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি।' আরও একটি টুইটে তিনি লেখেন, 'যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন। সবাই সাবধানে থাকুন।'

বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত

বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত

গতমাসে বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে। করোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে। ২৮ অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

করোনায় আক্রান্ত সুশীল মোদী

করোনায় আক্রান্ত সুশীল মোদী

এদিকে গতকালই করোনায় আক্রান্ত হন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন সুশীল। এরপর দুপুরে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তার ফল পজিটিভ আসে। নিজেই সেই খবর টুইট করে জানান। পাটনার এইমসে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত, পাটনার এইমসে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও এক বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+