Budget 2024: পর্যটনে বিশেষ নজর বিহারে, কী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
ভারত প্রথম থেকেই বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ছিল। কিন্তু করোনা কালের পর থেকে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে দেশিয় পর্যটকদের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে। এখন আর কেবল গোয়া, হিমাচল, উত্তরাখণ্ড নয় গোটা দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকদের সংখ্যা বাড়ছে।
বিশেষ করে ধর্মস্থানগুলিতে পর্যটকদের সংখ্যা রেকর্ড হারে বেড়ে গিয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করে অযোধ্যা, বারাণসীতেও রেকর্ড সংখ্যক পর্যটকের আনাগোনা বেড়েছে। সেকারণে গত কয়েক বছরে পর্যটন কেন্দ্র এবং ধর্মস্থান গুলি থেকে কেন্দ্রের বরাদ্দ বেড়েছে।

তবে পর্যটনের উন্নয়নে বরাদ্দ ঘোষণা করতে গিয়েও মোদী সরকার বিহারের উপরেই বেশি নজর দিয়েছেন। বিহারের পর্যটনের উন্নয়নে বিষ্ণুপদ মন্দির করিডয় এবং মহাবোধি মন্দির করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। গয়ায় ফল্গু নদীর তীরে রয়েছে বিষ্ণুপদ মন্দির। অন্যদিকে বুদ্ধ গয়ায় ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে মহাবোধি মন্দির।
এদিন বিহারের রাজগীর-নালন্দার উন্নয়নেও মোদী সরকার খরচ করবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরের মতো করেই মহাবোধি মন্দির এবং বিষ্ণুপদ মন্দিরের করিডর তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নালন্দা এবং রাজগীরকেও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলবে মোদী সরকার। ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পর্যটনের সুবিধার্থে বিহারে বিমানবন্দর এবং সড়ক তৈরির জন্য বিপুল বরাদ্দ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পর্যটনেও বিহারকে ঢেকে অনুদান দিয়েছে মোদী সরকার। এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কেবল মাত্র বিহার কেন্দ্রীক বাজেট হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications