খারিজ কেন্দ্রের আর্জি, চলতি বছরেই এনডিএ পরীক্ষার সুযোগ মহিলাদের! বড় রায় সুপ্রিম কোর্টের
খারিজ কেন্দ্রের আর্জি, চলতি বছরেই এনডিএ পরীক্ষার সুযোগ মহিলাদের! বড় রায় সুপ্রিম কোর্টের
আগামী বছর নয়, চলতি বছরেই দিতে হবে অগ্রাধিকার। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএ-তে মহিলা ক্যাডেটদের যোগ দেওয়ার ব্যাপারে এদিন এই ঘোষণাই করল সুপ্রিম কোর্ট। এদিকে এনডিএ-তে মহিলাদের অগ্রাধিকাররে বিষয়ে এর আগেও একাধিকবার সওয়াল করেছে সুপ্রিম কোর্ট। ভারতের মত গণতান্ত্রিক দেশে কেন মেয়েরা এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল সেই প্রশ্নও তোলা হয় একধিকবার।

কী বলেছিল কেন্দ্র
এদিকে সুপ্রিম তোপের মুখে পড়ে গত সপ্তাহেই সুর বদলায় কেন্দ্র। এমনকী এনডিএ-তে শীঘ্রই যে মহিলারাও সুযোগ পাবেন সেকথা জানানো হয়। তবে তোড়জোড় শুরু হলেও গোটা প্রক্রিয়া বাস্তাবায়িত হতে এক বছরেও বেশি সময় লাগবে বলে জানানো হয়। ২০২২ সালের মে মাসেই পরীক্ষায় বসতে পারবেন ইচ্ছুক মহিলারা। ২২ সালের মে মাস থেকে মহিলারা দেশের তিনটি প্রতিরক্ষা ক্ষেত্রতেই যোগ দেওয়ার পরীক্ষায় বসতে পারবেন বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জনায় কেন্দ্র। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত।

তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের
নয়া নির্দেশিকায় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আগামী বছর নয়, এই বছর থেকেই শুরু করতে হবে ভর্তি প্রক্রিয়া। এমনকী চলতি বছরে ১৪ নভেম্বর এনডিএ-র যে পরীক্ষা রয়েছে তাতে যাতে মহিলা বসার সুযোগ পান তা দেখতে বলা হয়েছে। এমনকী 'কেন্দ্রের আজ নয়, কাল' মনোভাবকেও তীব্র ভৎসনা করতে দেখা যায় সুপ্রিম কোর্টকে। এদিকে ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা ক্যাডেটদের জন্য আলাদা পাঠ্যক্রম তৈরি করার উদ্যোগ শুরু হয়েছে।

তৈরি করা হবে বিশেষ প্যানেল
অন্যদিকে মহিলাজদের এনডিএ পরীক্ষার জন্য ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেলও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আদালতে দেওয়া হলফনামায় প্রথম ব্যাচে কতজন মহিলা ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া হবে সেকথা স্পষ্ট করে জানানো হয়নি। যদিও এসবই হয়েছিল সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণের সময়ে। যদিও সেই সময় গোটা কর্মযজ্ঞ সারতে কেন্দ্র এক বছরের বেশি সময় চেয়েছিল।

তীব্র কটাক্ষ সুপ্রিম কোর্টের
আর এখানেই স্পষ্ট আপত্তি রয়েছে সুপ্রিম কোর্টের। এদিন কার্যত কটাক্ষের সুরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলতে শোনা যায়, "এই হচ্ছে হবে মবোভাবই বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের দেশের মেয়েদের প্রতি ভরসা আছে। আর সেই ভরসা থেকেই আমার আগামীর পথ প্রশস্ত করতে চাইছি।" প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত দেশের মেয়েদের কাছে এই সুযোগ ছিল না। চলতি বছরেই তা বাস্তবায়িত হলে তা যে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications