Indian Railways: এই ট্রেনগুলিতে যুক্ত হচ্ছে এক হাজার অতিরিক্ত জেনারেল কোচ! বড় বিপ্লব রেল যাত্রায়
Indian Railways Big Plan: যাত্রী সুবিধার কথা ভেবে একাধিক পদক্ষেপ ভারতীয় রেলের! বাংলা সহ দেশের সমস্ত স্টেশনগুলির মান উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের আপগ্রেডেশনের কাজও করা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস থেকে স্লিপার ভার্সন, সেমি বুলেট ট্রেন আনছে রেল।
এছাড়াও জেনারেল ক্লাস যাত্রীদের কথা ভেবেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তেমনই প্রত্যেকদি চলে এমন ৩৭০ টি ট্রেনে ১০০০ এরও বেশী নতুন জেনারেল সিটিং কোচ বসাতে চলেছে রেলওয়ে (Indian Railways Big Plan)।

- Indian Railways Big Plan: বদলে যাবে রেল যাত্রা
রেলের এহেন পদক্ষেপ সাধারণ কোচে যাত্রা করেন প্রায় এক লক্ষ যাত্রীকে স্বস্তি (Indian Railways Big Plan) দেবে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) জানিয়েছেন, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) ইতিমধ্যে ৩৬ টি রেকে ২৭৬ টি জেনারেল কোচ যুক্ত করেছে। একেবারে আধুনিক কোচ এগুলি। এতে যাত্রীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
- Indian Railways Big Plan: ৩৭০ ট্রেনে যুক্ত করা হয়েছে ৬০০ জেনারেল কোচ
ওই রেল আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিনটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে ১৬ টি সাধারণ কোচ দেওয়া হয়েছে। নিয়া এই ট্রেনে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে এবং ট্রেন সফর অনেক বেশি আরামদায়ক হবে বলে দাবি। শুধু তাই নয়, যাত্রীদের কথা ভেবে একাধিক ট্রেনে আধুনিক জেনারেল কোচ যুক্ত করার কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন রেলের ওই আধিকারিক। তাঁর কথায়, ৩৭০ ট্রেনে অংত ৬০০ টি জেনারেল কোচ (Indian Railways Big Plan) যুক্ত করা হয়েছে। এই কাজ জুলাই থেকে অক্টোবরের মধ্যে করা হয়েছে বলেও জানানো হয়েছে।
- Indian Railways Big Plan: ১০ হাজার নন-এসি কোচ যুক্ত করার পরিকল্পনা
এখানেই শেষ নয়, আগামী দু'বছরের মধ্যে ১০ হাজারের বেশি নন-এসি কোচ যুক্ত করার পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Railways Big Plan)। যার মধ্যে ৬০০০ এরও বেশি জেনারেল কোচ এবং স্লিপার কোচ আছে। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ রেলে যাত্রা করেন। এই সিদ্ধান্ত কারজকুর হলে রেল পরিষেবায় কার্যত বিপ্লব আসবে। এমনকি বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে LHB কোচ অনেক বেশি আরামদায়ক এবইং সুরক্ষিত। সেই কোচ যুক্ত করা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications