অন্ধ্রপ্রদেশের একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১৭, আহত ৪০
Explosion at Andhra Pradesh Pharma Unit: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ! একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফরণ। আর তাতে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আহত অন্তত ৪০ জন। একাধিক হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার রামবিলি মণ্ডলের অচ্যুতাপুরমে (Andhra Pradesh's Anakapalli)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় (Explosion at Andhra Pradesh Pharma Unit) ।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা যাচ্ছে। পুরো ঘটনার দিকে নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
কীভাবে এত বড় ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, এই ঘটনা মধ্যহ্নভোজের সময় ঘটে। হঠাত করেই কারখানার একটি অংশে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বহু দূর থেকে তা শোনা যায়।
শুধু তাই নয়, কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। ঘটনার সময় শ্রমিকরা সেখানে ছিলেন। একেবারে ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় ১০ জনের। পরে তা ১৭ বলে জানা যাচ্ছে। ঘটনায় আহত ৪০ জনেরও বেশি শ্রমিক। যাদের আনাকাপল্লী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুধু তাই নয়, বেশ কিছু শ্রমিকের শরীরের ৬০ শতাংশের বেশি অংশ পুড়ে গিয়েছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications