Independence Day: স্বাধীনতা দিবসে অসম জুড়ে নাশকতার ছক! ১৯ জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র
Independence Day: স্বাধীনতা দিবসে অসম জুড়ে নাশকতার ছক। সে রাজ্যের অন্তত ১৯ টি জায়গায় বিস্ফোরণের হুমকি। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিস্ফোরকের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। সে রাজ্যের মানুষকে সতর্ক করা হয়েছে।
অসম পুলিশ জানিয়েছে, কয়েকটি জায়গা থেকে ইতিমধ্যে বেশ কিছু সন্দেহভাজন জিনিস উদ্ধার করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসকে (Independence Day) মাথায় রেখে দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

রাজধানী দিল্লি সহ সমস্ত রাজ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই মতো অসমেও গত কয়েকদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। সে রাজ্যের সমস্ত জায়গায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। প্রত্যেক বছর অসমে নাশকতার ছক থাকে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা বাড়ানো হয়।
আর এর মধ্যেই বড় অসমজুড়ে নাশকতা চালানোর হুমকি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ULFA-I (united Liberation Front of Asom-Independent) এর। উলফার তরফে একটি প্রেস বার্তা দেওয়া হয়েছে, যেখানে অসমের ১৯ টি জায়গায় বোমা বিস্ফরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
যার মধ্যে শিবসাগর, ডিব্রগড় এবং রাজধানী গুয়াহাটি সহ একাধিক জায়গা আছে বলে জানানো হয়েছে। যেমন ডিটিও অফিস, ONGC অফিসের পাঁচ নম্বর গেট সহ একাধিক জায়গা আছে বলে প্রেস বার্তায় জানিয়েছে নিষিদ্ধ এই জঙ্গি গঠন। এমনকি বোমা কোথায় রাখা রয়েছে তেমন কিছু স্পেশিফিক তথ্যও প্রেস বার্তায় জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications