Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন

রেলের টিকিট বুকিং প্রক্রিয়ায় এক বড় ধরণের পরিবর্তনের পথে রয়েছে ভারতীয় রেল। খুব তাড়াতাড়িই চালু হতে চলেছে নতুন রিজার্ভেশন সিস্টেম। আর এই সিস্টেমের ফলে আগের তুলনায় অনেক তাড়াতাড়ি টিকিট বুক করা যাবে। দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর সেই সমস্যার সমাধান করার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইনে টিকিট বুক করার সময় সাইট ধীরগতিতে চলা অথবা অফলাইনে হঠাৎ করে সার্ভার ডাউন হয়ে যাওয়ার মতো সমস্যা প্রায়ই দেখা যায়। অনেক সময় আবার লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান যাত্রীদের। রেল কর্তৃপক্ষের দাবি যে, নতুন সিস্টেম চালু হলে এই ধরনের সমস্যা অনেকটাই কমে যাবে।

রেল সূত্রে জানা গিয়েছে যে, নতুন বুকিং ব্যবস্থায় টিকিট বুকিংয়ের ক্ষমতা আগের থেকে প্রায় পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হবে। যেখানে বর্তমানে প্রায় পঁচিশ হাজার টিকিট বুক করা যায়, সেখানে নতুন ব্যবস্থায় একসাথে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টিকিট বুক করা সম্ভব হবে। বিশেষ করে তৎকাল টিকিট বুক করার সময় যাত্রীরা অনেক সুবিধা পাবেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, বর্তমানে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) নতুন সিস্টেমের পরীক্ষা চালাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী ১-২ মাসের মধ্যেই এটি চালু হয়ে যেতে পারে। সম্ভাবনা রয়েছে যে এপ্রিল অথবা জুনের মধ্যে যাত্রীরা এই নতুন বুকিং ব্যবস্থার সুবিধা পেতে শুরু করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+