উপনির্বাচন ঘিরে বড় ঘোষণা! গোয়া থেকে ত্রিপুরা, পাঁচ আসনে প্রার্থী দিল বিজেপি, কবে ভোট? জানুন বিস্তারিত
আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এবার একাধিক রাজ্যের বিধানসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার মোট পাঁচটি আসনে দলের তরফ থেকে নতুন প্রার্থীদের নাম সামনে আনা হয়েছে। ইতিমধ্যেই এই উপনির্বাচনের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

দলীয় ঘোষণায় জানানো হয়েছে যে,
- গোয়ার পোন্ডা কেন্দ্র থেকে লড়বেন রিতেশ রবি নায়েক (Ritesh Ravi Naik)
- নাগাল্যান্ডের কোরিডাং কেন্দ্রের প্রার্থী দাওচিয়ার-ই-ইমচেন (Daochier I Imchen)
- ত্রিপুরার ধর্মনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জহর চক্রবর্তী (Jahar Chakraborti)
- কর্নাটকের বাগালকোট কেন্দ্র থেকে লড়বেন বীরভদ্রায়্যা চরণ্তিমঠ (Veerabhadrayya Charantimath)
- কর্নাটকের দাভানাগেরে দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন শ্রীনিবাস টি দাসাকারিয়াপ্পা (Srinivas T Dasakariyappa)
এদিকে আবার এই উপনির্বাচনের সূচি আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে, গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। অন্যদিকে আবার গুজরাতের উমরেথ এবং মহারাষ্ট্রের রাহুরি এবং বারামতি কেন্দ্রে ২৩ এপ্রিল ভোট হবে।
সমস্তটা মিলিয়ে মোট আটটি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট বিধায়কদের মৃত্যুর কারণে এই আসনগুলোতে ভোটগ্রহণের প্রয়োজন হয়েছে।
কমিশন আরও জানিয়েছে যে, সমস্ত কেন্দ্রের ভোটগণনা একদিনেই অর্থাৎ ৪ মে সম্পন্ন করা হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications