ট্রেন আসার মুহূর্তেই রেললাইনে আটকে গেল ট্রাক, তারপর কি ঘটল?

ট্রেন আসার মুহূর্তেই রেললাইনে আটকে গেল ট্রাক, তারপর কি ঘটল?

ট্রেন ও ট্রাকের এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা সকলের সামনে এসেছে। ঘটনাটি বৃহস্পতিবার সকালে কর্ণাটকের বিদারে ভালকি এলাকায় সিদ্ধেশ্বর রেলক্রসিংয়ের কাছে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলেই এখন পর্যন্ত জানা গিয়েছে। তবে কি ভাবে ঘটল এমন দুর্ঘটনা? রেল লাইনের ওপর ট্রাক এলোই বা কীভাবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ায় শেয়ার হয়েছে। সেখান থেকে জানা গেছে কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল। কী আছে সেই ভিডিওতে।

ট্রেন আসার মুহূর্তেই রেললাইনে আটকে গেল ট্রাক, তারপর কি ঘটল?


ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকটি রেলওয়ে ক্রসিংয়ে রেললাইন অতিক্রম করতে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। অনেকের মতে কিন্তু ট্রাকের চালক খেয়াল করেনি বলেই মনে হচ্ছে ভিডিও থেকে! না হলে কেনই বা ওই সময় ট্রাকটি ট্রেন লাইনের ওপর তুলবেন। কিন্তু এমন না, ক্রসিং থেকে বেরিয়ে যাওয়ার আগে দ্বিতীয় গেটটি বন্ধ হওয়ার কারণে ট্র্যাকটি আটকে গিয়েছিল রেল লাইনে। তাই এমন বিপত্তি ঘটে। এমন সময়ে আচমকাই ট্রাকটি রেললাইনে আটকে যায়। এবং ট্রেন চলে আসে এবং সজোরে ধাক্কা মারে ট্রাকে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি ফেটে যায় এবং ট্রাকে থাকা সব মাল ছড়িয়ে ছিটিয়ে পরে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দুর্ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার জন্য ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়নি। যদিও ঘটনাটি ঘটার পর ট্রেনটি থেমে যায়। ট্রেন চালক ট্রেনের গতি সঠিক সময়ে ট্রেনের গতিও কমিয়ে দিয়েছিলেন। ট্রেনের গতি কম থাকার কারণে দুর্ঘটনার প্রভাব অনেকটা কম হয়েছে বলে জানা গিয়েছে।

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। সেই সঙ্গে হুহু করে ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনাটি দেখে অনেকেই অবাক হয়েছেন। যারা ভিডিওটি দেখেছেন তাঁরা অনেকেই জানিয়েছেন ভাগ্যের জোরে অনেক হতাহতের ঘটনা ঘটেনি। আবার অনেকে বলছেন যদি ট্রাকে কেউ থাকত না সে মারাই যেত। কেউ কেউ আবার বলছেন, প্রতি মানুষেরই বাইরে বেরোলে সাবধানতা অবলম্বন করে চলা উচিত। ভিডিও দেখে নানান মানুষ নানান প্রতিক্রিয়া জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+