গ্রেফতার বিভব কুমার! স্বাতী-বিজেপির যোগের অভিযোগে বিস্ফোরক আপ নেত্রী অতীশি, পাল্টা নাড্ডাও
আপ সাংসদ স্বাতী মালিওয়ালের ওপরে হামলার ঘটনায় দিল্লি পুলিশ গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত বিভব কুমারকে। দিল্লি পুলিশের এফআইআর-এ বিভব কুমারের নাম রয়েছে। এব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আপ এই ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করেছে।
মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবন থেকে বিভব কুমারকে গ্রেফতারের পরে দিল্লি পুলিশ তাঁকে সিভিল লাইন থানায় নিয়ে যায়। বিভব কুমার দাবি করেছেন, তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে এফআইআর নিয়ে তথ্য পেয়েছেন। বিভব কুমার পাল্টা ইমেলের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

- স্বাতী মালিওয়ালের অভিযোগ
স্বাতী মালিওয়াল অভিযোগ করেছেন, তিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছনোর পরে বিভব কুমার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং মারধর করেন। স্বাতী মালিওয়ালের অভিযোগ দিল্লি পুলিশ নথিভুক্ত করে।
- ডাক্তারি পরীক্ষায় আঘাতের চিহ্ন
এফআইআরের পরে এইমসে স্বাতী মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করা হয়। সেখানে বলা হয়, তাঁর বাঁ পায়ে এবং ডান চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। স্বাতী মালিয়াওলা মাথায় ব্যথা এবং ঘাড় শক্ত হওয়ার অভিযোগ করেছেন।
- স্বাতীর বিরুদ্ধে আপের অভিযোগ
এদিকে স্বাতী মালিওয়ালকে নিশানা করেছেন দিল্লি সরকারের মন্ত্রী অতীশি। তিনি বলেছেন, স্বাতী মালিওয়ালের ক্ষেত্রে বিজেপি পুরনো ফর্মুলা ব্যবহার করেছে। তিনি বলেছেন, স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখা একটি মামলা দায়ের করেছে। সেই মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে স্বাতী মালিয়াওয়ালের বিরুদ্ধে। দলের সাংসদ স্বাতীর সঙ্গে কারা কথা বলেছে, তা জানতে পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। অতীশি দাবি করেছেন, তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন, স্বাতী মালিওয়াল গত কয়েকমাস ধরে বিজেপি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
- পাল্টা ডেপি নাড্ডা
আপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেছেন আপের বিশ্বাসযোগ্যতা নেই। দলটি মিথ্যার ওপরে প্রতিষ্টিত বলেও মন্তব্য করেছেন জেপি নাড্ডা। তিনি আরও বলেছেন কেজরিওয়ালের আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে। তাদের চুরি ধরা পড়ে গিয়েছে। আপ সুপ্রিমো লোকজনকে বাড়িতে ডেকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেছেন স্বাতী মালিওয়ালের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি।
- কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, পুলিশের উচিত দ্রুত তদন্ত করে যে পক্ষ দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।












Click it and Unblock the Notifications