পুজোর মাঝেই সুখবর, করোনা টীকা আসছে শীঘ্রই! দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক

শুক্রবার মিলে গিয়েছে তৃতীয় ফেজের ট্রায়ালের অনুমতি। ভারত বায়োটেক জানিয়েছে, দেশের ১০টি রাজ্যের ২৫টি জায়গায় ২৮ হাজার ৫০০জন ১৮ বছরের অধিক বয়সি স্বেচ্ছাসেবীর উপর তারা কোভ্যাক্সিন প্রয়োগ করতে চলেছে এই পর্যায়ে। এবারে ভ্যাকসিন বাজারে কবে ছাড়া হবে, সেই দিনক্ষণও জানিয়ে দিল ভারত বায়োটেক।

কী জানায় ভারত বায়োটেক?

কী জানায় ভারত বায়োটেক?

এদিন ভারত বায়োটেক জানি দেয় যে ২০২১ সালের জুন মাসের মধ্যেই করোনা রোধক কোভ্যাক্সিন টীকা বাজারে ছেড়ে দেওয়া হবে। প্রথমিকভাবে ১৫ অগাস্ট এই ভ্যাকসিন বাজারে আসার কথা ছিল। পরে সরকারি আধিকারিকরা সংসদের স্ট্যান্ডিং কমিটিকে জানায় ২০২১-এর আগে এই ভ্যাকসিন তৈরি সম্ভব নয়।

পশুর শরীরে ভ্যাকসিনের প্রয়োগে সাফল্য

পশুর শরীরে ভ্যাকসিনের প্রয়োগে সাফল্য

ভারত বায়োটেকের পক্ষ থেকে জানান হয়েছে, পশুর শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে তারা সাফল্য পেয়েছে। এই ভ্যাকসিন পশুর শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। যা করোনার মতো ভাইরাসের প্রতিরোধে সক্ষম। বিশ্বজুড়ে ৪ কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১১ লক্ষের বেশি মানুষের। এই পরিস্থিতিতে সবাই মুখিয়ে রয়েছে ভ্যাকসিনের জন্য।

বিশ্বজুড়ে ১০০-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া

বিশ্বজুড়ে ১০০-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া

এদিকে করোনা প্যানডেমিকের মোকাবিলায় বিশ্বজুড়ে ১০০-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে। ভারত বায়োটেক ছাড়াও আহমেদাবাদের জাইডার ক্যাডিলা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে৷ তাদের ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এরই মাঝে তৃতীয় ফেজের ক্লিনিকাল ট্রায়ালের জন্য আইসিএমআর-এর ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

এদিকে দেশে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা৷ কমেছে মৃতের সংখ্যাও৷ চলতি সপ্তাহের শুরু থেকেই করোনায় আক্রান্তের সংখ্যা নামতে শুরু করেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৭০ জন৷ মৃত্যু হয়েছে ৬৫০ জনের ৷ সুস্থ হয়েছে ৬৭ হাজার ৫৪৯ জন৷

{quiz_399}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+