Bhaichung Bhutia: ১০ বছরে ৬ বার ভোটে পরাজয়, রাজনীতিকে বিদায় জানালেন বাইচুং ভুটিয়া
গত ১০ বছর ধরে লড়াইটা চলছিল, কিন্তু ফুটবল মাঠে সাফল্য পেলেও রাজনীতির ময়দানে গোল করতে ব্যর্থ হয়েছেন বার বার। অবশেষে রণে ভঙ্গ দিলেন বাইচুং ভুটিয়া। ফুটবলার থেকে রাজনীতিক বা বলা ভালো জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন পরিণতিই পেল না। রাজনীতি থেকে বিদায় নিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক।
গত দশ বছরে ছয়বার পরাজিত হয়েছেন বাইচুং। দলবদল করেও সাফল্য আসেনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় রাজনীতি ছাড়ার ঘোষণা করে বাইচুং। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, 'নির্বাচনের ফল প্রকাশের পর আমার উপলব্ধি ভোট রাজনীতি আমার জন্য নয়। রাজনীতির উদ্দেশ্যে ভালো।' নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাইচুং। কাউকে কখনও আঘাত দিয়ে থাকলে তার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

রাজ্যের শাসক দল ২০১৪ সালে তাঁকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করলেও তিনি সেখানে হেরে যান, এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাইচুংকে শিলিগুড়ি থেকে লড়ার টিকিট দেয় তৃণমূল কংগ্রেস, কিন্তু সেবারও অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে হেরে যান পাহাড়ি বিছে। এরপর সিকিমে নিজের দল হামরো সিকিম পার্টি খোলেন ভাইচুং। ২০১৯ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন গ্যাংটক এবং তুমেন লিঙ্গি কেন্দ্র থেকে, কিন্তু সেখানেও হারেন তিনি।
অবশেষে রাজনীতির লড়াইয়ে ইতি টানলেন। অবশেষে রাজনীতির লড়াইয়ে ইতি টানলেন। একটি বিবৃতিতে বাইচুং বলেন, প্রথমত, আমি মিঃ পিএস তামাং এবং সিকিম ক্রান্তিকারি মোর্চা কে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাতে চাই। সিকিমের জনগণ তাদের উপর আস্থা রেখেছে এবং আমি আশা করি এসকেএম সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে কাজ করবে এবং সিকিমকে সমস্ত সেক্টরকে আরও উচ্চতায় নিয়ে যাবে। ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের পরে, আমি উপলব্ধি করেছি যে নির্বাচনী রাজনীতি কেবল আমার জন্য নয়। তাই আমি অবিলম্বে সব ধরনের নির্বাচনী রাজনীতি থেকে সরে যাচ্ছি।
এমনকী ফুটবলের প্রশাসনিক পদেও বাইচুংয়ের হার, সেটিও যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। তিনি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি নির্বাচনেও হেরেছিলেন কল্যাণের কাছে ১-২৪ ভোটে। সেবারও বাইচুংকে সমর্থন করেনি তৃণমূল।












Click it and Unblock the Notifications