কেন ফ্রাঙ্কফুটে বিমান থেকে নামিয়ে দেওয়া হল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে, তদন্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
কেন ফ্রাঙ্কফুটে বিমান থেকে নামিয়ে দেওয়া হল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে, তদন্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
বিমান থেকে কেন নামিয়ে দেওয়া হল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। তার করণ সন্ধানে অবশেষে তদন্ত নামছে অসামরিক পরিবহণ মন্ত্রক। মদ্যপান করেছেন এই অভিযোগে জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। জার্মানির ফ্রাঙ্কফ্রুট থেকে দিল্লি আসছিলেন ভগবন্ত মান। বিমানে ওঠার পর তাঁকে মদ্যপ দাবি করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

হেঁটে যেতে পারছেন না। এতটাই নাকি মদ্যপ ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক কথায় মদ্যপ অবস্থায় টলতে টলতে বিমােন চড়েছিলেন তিিন। এমনই অযোগ করা হয়েছে লুফথানেসা বিমান সংস্থার পক্ষ থেকে। সেকারণে জার্মানির ফ্রাঙ্কফ্রুট বিমানবন্দরে তাঁকে নামিয়ে দেওয়া হয়। বিমানে চড়ার অনুমতি দেওয়া হয়নি। সেকারণে বিমান ছাড়তেও দেরি হয়েছে বলে বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তার কয়েক ঘণ্টা পরে জার্মান বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানে গলদ থাকার কারণেই বিমান বদল করতে হয়। সেকারণেই যাত্রীদের এক বিমান থেকে নামিয়ে আরেক বিমানে চড়াতে বেশ কিছুক্ষণ সময় লাগে সেকারণেই দেরি হয়। তবে ততক্ষণে ভগবন্ত মােনর মদ্যপ অবস্থায় বিমানে চড়ার খবরটি দাবানলের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
কংগ্রেস থেকে শুরু করে শিরোমণি অকািল দল তার বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। আম আদমি পার্টির স্বচ্ছ দুর্নীতি মুক্ত জনপ্রতিনিধির মুখ ভগবন্ত মান। ভগবন্ত মানের আম আদমির ইমেজকে সামনে রেখেই পাঞ্জাবের সিংহভাগ ভোট জিতেছে আপ। তার পরে হঠাৎ করে ভগবন্ত মাকে নিয়ে এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কেজরিওয়ালের যে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ েনই। তবে ভগবন্ত মানের বিরুদ্ধে এই অভিযোগ কতটা সত্যি তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে অসমরিক বিমান পরিবহণ মন্ত্রক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, দেশে ঘটেিন ঘটনাটা তাই তদন্তে সময় লাহবে। জার্মান বিমান সংস্থার কাছ থেকে ইতিমধ্যেই এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।












Click it and Unblock the Notifications