Bhagavad Gita: ইউনেস্কোর স্বীকৃতি পেল ভগবদ গীতা ও নাট্যশাস্ত্র, "গর্বের মুহূর্ত," লিখলেন মোদী
Bhagavad Gita: ইউনেস্কোর স্বীকৃতি পেল ভগবদ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। ভারতের জন্য গর্বের মুহূর্ত। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে ভগবত গীতা ও নাট্যশাস্ত্র। ভারতের সাংস্কৃতিক ও দার্শনিক নিদর্শনে যা সত্যিই ঐতিহাসিক মাইলফলক। গোটা বিশ্বের সকল ভারতীয় নাগরিকদের জন্য এই সাফল্য গর্বের বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "ইউনেস্কোর মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবত গীতা ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তিতে ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধি ও চিরাচরিত প্রজ্ঞা বিশ্ব মঞ্চে স্বীকৃত হল। শতাব্দী প্রাচীন সভ্যতা ও জ্ঞানের নিদর্শন ভগবদ গীতা ও নাট্যশাস্ত্র। গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে এই দুই শাস্ত্র।"

এদিন প্রথমে এক্স হ্যান্ডেলে এই সুখবর জানান কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ভারতীয় সভ্যতার হেরিটেজের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করেন তিনি। তারই পোস্ট শেয়ার করেন নরেন্দ্র মোদী।
গজেন্দ্র সিং শেখাওয়াত পোস্টে লেখেন, "শ্রীমদ ভগবদ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব মঞ্চে এই স্বীকৃতিতে ভারতের চিরন্তন জ্ঞান ও শৈল্পিক প্রতিভাকে শ্রদ্ধা জানানো হল। স্রেফ প্রাচীন সাহিত্য সম্ভারই নয়, এই গ্রন্থগুলি অমর। ভারতের দার্শনিক ও নান্দনিক ভিত্তি। আমাদের চিন্তাভাবনা, জীবনশৈলী ও অভিব্যক্তি ও বিশ্বের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি গঠিত হয়েছে এদের উপর ভিত্তি করে।"
সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহনকারী নথি সংরক্ষণ করাই লক্ষ্য ইউনেস্কোর 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার'-এর। তাতে গীতা ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তির জেরে বর্তমানে ভারতের মোট ১৪টি এমন নির্দশন ঠাঁই পেল ওই তালিকায়। বলাই বাহুল্য, শ্রীমদ ভগবদ গীতা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। আধ্যাত্মিকতার পথ প্রদর্শক গীতা। অন্যদিকে নাট্যশাস্ত্র হল পারফর্মিং আর্টস বা অভিনয় সংক্রান্ত সমৃদ্ধশালী একটি গ্রন্থ। ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক পরিচিতির প্রাচীন স্তম্ভ ওই দুই গ্রন্থ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications