Bengaluru: আইটি হাব ছাড়া বেঙ্গালুরু আর বিহার সমান! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্কের ঝড়
Bengaluru: ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। আইটি ক্যাপিটাল বলেও অভিহিত করেন অনেকে। আর তা নয় কেন, বহুজাতিক বিভিন্ন আইটি সংস্থার অফিস রয়েছে দক্ষিণ ভারতের এই শহরে। সফটওয়্য়ার কোম্পানি থেকে শুরু করে স্টার্ট আপ বিভিন্ন সংস্থার দফতরও রয়েছে। গত কয়েক বছরে পরিধিও বেড়েছে শহরের। কিন্তু এবার সেই বেঙ্গালুরু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়।
বিতর্কের সূত্রপাত রেডিটে একটি পোস্ট ঘিরে। সেখানে বেঙ্গালুরুর উন্নয়ন সংক্রান্ত একটি কথোপকথন সামনে এসেছে। আইটি হাব ছা়ড়া বেঙ্গালুরু নাকি বিহারের কোনও শহর বলে মনে হত। বন্ধুর এমনই লেখা শেয়ার করেছেন এক ইউজার। ওই ইউজারের দাবি, পাটনা নিবাসী তাঁর বন্ধুর সঙ্গে কথা বলার সময় উঠে আসে এই প্রসঙ্গ। সেখানে বলা হয়, শুধুমাত্র আইটি হাবের কারণেই বেঙ্গালুরুতে অত্যাধুনিক পরিকাঠামো ও উন্নয়ন সম্ভবপর হয়েছে।

এতদূর অবশ্য বিতর্কের কোনও কারণ ছিল না। কিন্তু বিতর্ক মাথাচাড়া দেয় কারণ কর্ণাটক ও বিহারে একই এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। রে়ডিটে ওই ইউজার লেখেন, "আমার পাটনা নিবাসী বন্ধু লিখছেন আইটি হাব ছাড়া নাকি বেঙ্গালুরু বিহারেরই কোনও শহর মনে হত। অথচ সরকার একই। চারিদিকে উন্নয়ন, আকাশচুম্বী ভবন শুধুমাত্র আইটি হাবের কারণে।"
অনলাইনে হু হু করে শেয়ার হয়েছে সেই পোস্ট। নানা ইউজার নানা মতামতও রেখেছেন তাতে। কমেন্ট সেকশন ভরে গিয়েছে তর্ক বিতর্কতে। এক ইউজার লেখেন, "২০০০ সালে যখন বাচ্চা ছিলেন, বেঙ্গালুরুতে গিয়েছিলাম। সেখানে কোনও আইটি হাব ছিল না। অন্যান্য শহরের তুলনায় অনেক শান্তি ছিল। আমরা এখন যা যা চাই, তখন সবকিছুই সেখানে ছিল।"
অপর এক ইউজার লেখেন, "এখানে কোনও আইটি ইন্ড্রাস্টি না থাকলে বেঙ্গালুরু অনেক শান্তিপূর্ণ থাকত, যানজটও কম হত।" আরেকজন লেখেন, "আইটি আসার আগে বেঙ্গালুরু ছিল রিটায়ারমেন্ট প্লেসের মতো। খুব সুন্দর জায়গা ছিল। মানুষেরাও অনেক দয়ালু ও উপকারী ছিলেন।" তবে বেঙ্গালুরুর আইটি হাবের গজিয়ে ওঠা রাতারাতি হয়নি। কেডিইএমের চেয়ারম্যান বিভি নায়ডুর দাবি নব্বইয়ের দশকের শেষের দিকে বেঙ্গালুরুতে আসতে থাকে বিভিন্ন বহুজাতিক সংস্থা।












Click it and Unblock the Notifications